আসানসোলে ৩১ লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে পালাতে গিয়ে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সাড়ে ৪৫০ কোটি টাকার চিটফান্ডে কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন আসানসোলের তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। ঝাড়খণ্ডের দিকে পালানোর সময় তাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার(Assansoal North P.S.) পুলিশ। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াইশো গ্রাম সোনার অলংকার। যার বর্তমান মূল্য ৩১ লক্ষ টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রচূড় মোড়ের কাছে আসানসোল উত্তর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল নেতার ছেলে তহসিনকে গ্রেফতার করে। সেই সময় সে বাস ধরে ঝাড়খণ্ডের দিকে পালাবার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে তার পিছু নিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে সে প্রতারণা করেছে। পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু ছেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ(Tahasin Ahamed)।

যদিও এই ঘটনার পর সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মেহফুজুল হাসান দাবি করেন, অভিযুক্ত তহসিন আহমেদের বাবা শাকিল আহমেদের সঙ্গে দলের কোন যোগাযোগ নেই আগে উনি সংখ্যালঘু ছেলে সভাপতি ছিলেন বর্তমানে উনি দলের কোন পদে নেই। বাম আমলে ফরওয়ার্ড ব্লক -এ(Farowad Block) ছিলেন শাকিল কাউন্সিলর হয়েছিলেন রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেন দলের গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে ছিলেন। আসানসোল রেলপাড়ার(Railpara) জাহাঙ্গীর মহালয়ার বাসিন্দা তাহসিনের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঞ্চয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে বেশি সুদসহ টাকা ফেরত দেওয়ার নামে তার বিরুদ্ধে প্রতারণা রয়েছে। প্রথম প্রথম সাধারণ মানুষকে লোভ বাড়াতে মাসে মোটা অংকের সুদের টাকা একাউন্টে দিয়ে দিয়েছিলেন সে। পরে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়।

গত বুধবার টাকা ফেরত এর দাবিতে আমানত কাদিরা তাহসিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। এই চিটফান্ডে এক প্রাক্তন বিএসএফ(BSF) অফিসার প্রথমে তিন লক্ষ টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পেয়ে ফের ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। পুরো টাকায় আত্মসাৎ করে নেয় তহসিন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই চিটফান্ডের ঘটনায় প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে। এই চক্রে মোট সাতজন জড়িত আছে। প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী প্রতারিত হয়েছেন। স্থানীয় মহিষিলা কলোনির বটতলা এলাকার বাসিন্দা মৌটুসী দত্ত সোনার গয়না বন্ধক রেখে কুড়ি লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সময় মত সুত্রহ টাকা ফেরত না পেয়ে তিনি টাকা ফেরত চাইতে গেলে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। তিনি থানায় অভিযোগ করেছেন। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহসিন সহ তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। বাকিদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি