লোহা কাটাই কারখানায় গলায় ব্লেড ঢুকে মৃত্যু নাবালক শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: রবিবারে একটি লোহা কাটাই কারখানায় কাজ করতে গিয়ে গলায় লোহার ব্লেড ঢুকে মৃত্যু হল এক নাবালক শ্রমিকের। স্থানীয় সূত্রে, মৃতের নাম গোপাল(GopaL) বলে জানা গিয়েছে। জানা গেছে, সাঁকরাইল থানা(Sakrail P.S.) এলাকার রাজগঞ্জ শীতলতলায়(Rajganj Sitaltala) জনৈক রাজমহল বর্মার লোহার জিনিসপত্র কাটাইয়ের কারখানায় কাজ করতো মা বাবা হীন গোপাল। মূলত রবিবার কোন শ্রমিক না আসায় শিশুদের দিয়ে কাজ করানো হত বলে অভিযোগ এলাকাবাসীর। সে দিদার কাছে মানুষ বলে স্থানীয় লোক জানিয়েছে। এদিন কাজ করার সময় মেশিন থেকে ব্লেড(Bled) ছিটকে তার গলায় ঢুকে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কেন ওই কারখানায় শিশু শ্রমিকদের কাজ করানো হতো তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই কারখানার কাজ আপাতত বন্ধ রয়েছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পুলিশ ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শুভেচ্ছা নেমে এসেছে ওই নাবালক শ্রমিকের দিদার পরিবারে। সকলেই উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।

মৃতদেহ ময়না তদন্তের পর সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। আপাতত এই কারখানায় উৎপাদন বন্ধ রেখে তদন্তের স্বার্থে এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। কারখানার অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক কে ডেকে পাঠিয়েছে পুলিশ।

 

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি