ফেং শুই মেনে ঘরে রাখুন এই জিনিসগুলি, নেতিবাচক শক্তি প্রবেশের পথ পাবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র রাখি। ফেং শুই‘তে (Feng Shui Tips) বিশ্বাস করা হয় যে বাড়িতে কিছু জিনিসপত্র রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। আসুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কী কী।

এই ছবিগুলি ঘর সাজানোয় ব্যবহার করুন

ফেং শুই অনুসারে, বাড়িতে সূর্যোদয়, পাহাড়, জলপ্রপাত এবং ঘোড়ার ছবি রাখা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এই ধরনের ছবি ব্যক্তির সমৃদ্ধি এবং সাফল্যের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ফেং শুইতে বলে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে হাস্যমুখে থাকা পারিবারিক ছবি রাখলে সম্পর্ক মজবুত হয়।

এই গাছগুলি রাখতে পারেন

ফেং শুইতে বিশ্বাস করা হয় যে বাড়িতে লাকি বাম্বু অর্থাৎ বাঁশ গাছ রাখলে সমৃদ্ধি বৃদ্ধি পায়। এটি এমন জায়গায় রাখুন যেখানে পরিবারের সদস্যরা একসাথে বসেন। ফেং শুই মতে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানোও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে।

আর্থিক সমস্যা থেকে মুক্তি

ফেং শুইতে, কচ্ছপকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই, আপনার বাড়ির উত্তর দিকে কচ্ছপের মূর্তি রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া, বাড়িতে ঝর্ণার মতো শোপিস বা অ্যাকোয়ারিয়াম রাখলেও ভাল ফলাফল পাওয়া যেতে পারে। বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব কোণকে এগুলি রাখার জন্য সবচেয়ে ভাল স্থান বলে মনে করা হয়।

নেতিবাচক শক্তি দূরে থাকবে

ফেং শুইতে বিশ্বাস করা হয় যে, উইন্ড চাইম কেবল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ইতিবাচক শক্তিকেও আকর্ষণ করে। এটি নেতিবাচক শক্তির প্রভাব কমিয়ে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। তাই গৃহকে ইতিবাচক শক্তিতে ভরপুর করে তুলতে চাইলে বাড়ির প্রধান দরজা বা জানালায় উইন্ড চাইম লাগান। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের