বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য,প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: শোক ও ক্ষোভে ফেটে পড়ল ভরতপুর।মৃত তরুনীর দেহ ময়নাতদন্ত হল রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। পুলিশ সূত্রে জানা গেছে,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার হন ওই তরুণী। আর সেই বিশ্বাসভঙ্গই কেড়ে নিল এক তরুণীর জীবন। মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। মৃত তরুণীর নাম সামিলা খাতুন(Samila Khatun) ।বয়স ২৬বছর।মৃত তরুণীর দেহ রবিবার ময়নাতদন্ত হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে(Bardhaman Hospital)।

পরিবার সূত্রে জানা গেছে, বহু বছর ধরে একই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সামিলার। প্রেমিকের দেওয়া বিয়ের প্রতিশ্রুতিতে আস্থা রেখেই সম্পর্কের প্রতি সবটুকু বিশ্বাস ও ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ সেই প্রতিশ্রুতি ভেঙে দেয় যুবকটি।হতাশা ও অপমান সহ্য করতে না পেরে গত শুক্রবার প্রেমিকের বাড়িতেই বিষপান করেন সামিলা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভরতপুর হাসপাতালে, পরে কান্দি হাসপাতাল(Kandi Hospital) হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। দীর্ঘ লড়াই শেষে শেষ পর্যন্ত শনিবার রাতে মৃত্যু হয় তাঁর।

প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হলেও, তরুণীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ ভরতপুর। স্থানীয়দের প্রশ্ন—“একজন মেয়ের বিশ্বাস নিয়ে এমন খেলা কেন”?পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে । প্রেমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীর পরিবার কঠোর শাস্তি দাবী করেছে ওই যুবকের।প্রেমিকের মোবাইল ফোন তদন্তের সাথে পুলিশ বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে আত্মহত্যা করা তরুণীর মোবাইল ফোনের তথ্য ঘেঁটে দেখছে পুলিশ। দুই পরিবারের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়