উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্যকান্তের নাম সুপারিশ বিদায়ী প্রধান বিচারপতি গাভাইয়ের

উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্যকান্ত শর্মার নাম সুপারিশ করলেন ভারতের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি হল! উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্যকান্ত শর্মার নাম সুপারিশ করলেন ভারতের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। বেনজির কোনও ঘটনা না ঘটলে CJI গভাইয়ের পর দেশের ৫৩ তম বিচারপতি হবেন সুপ্রিম কোর্টের সবচেয়ে বর্ষীয়ান বিচারপতি সূর্যকান্ত শর্মা। আর তাঁর নামই সুপারিশ করেছেন প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন গাভাই। তার আগেই নিজের উত্তরসূরি বেছে নিলেন তিনি। কেন্দ্রীয় আইনমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করার পর, বিচারপতি সূর্যকান্ত শর্মা হবে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি। এই বছরের ১৪ মে, CJI গাভাই ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, গাভাই হলেন তফসিলি জাতি (SC) সম্প্রদায় থেকে ভারতের দ্বিতীয় প্রধান বিচারপতি। প্রথম ছিলেন বিচারপতি কে. জি. বালকৃষ্ণন, যিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন। দিন কয়েক আগেই রীতি মেনে বিদায়ী প্রধান বিচারপতির কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল আইনমন্ত্রক। তার উত্তরেই জ্যেষ্ঠ বিচারপতি সূর্যকান্ত শর্মার নাম সুপারিশ করলেন বিচারপতি গাভাই।

কে বিচারপতি সূর্যকান্ত শর্মা?

কোনও অঘটন না ঘটলে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হতে যাওয়া সূর্যকান্ত শর্মার জন্ম ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। হরিয়ানার হিসার জেলার পেটওয়ার গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮১ সালে হিসারের সরকারি স্নাতকোত্তর কলেজ থেকে স্নাতক হওয়ার পরে ১৯৮৪ সালে রোহতকের মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন। ২০১১ সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালেই হিসারের জেলা আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিশ শুরু করেন। পরে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ করতে চণ্ডীগড়ে চলে যান। প্রকাশ সিং বাদল মুখ্যমন্ত্রী থাকার সময়ে পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব পান সূর্যকান্ত শর্মা। ২০০০ সালের ৭ জুলাই থেকে ২০০৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। ২০০৪ সালের ৯ জানুয়ারি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান সূর্যকান্ত। ২০১৮ সালের ৪ অক্টোবর পর্যন্ত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেই ছিলেন। ২০১৮ সালের ৫ অক্টোবর হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালের ২৩ মে পর্যন্ত সেখানে দায়িত্ব সামলেছিলেন। ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ছয় বছরে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে হাজারেরও বেশি মামলা শুনেছেন সূর্যকান্ত। মানবাধিকার, লিঙ্গ অধিকার–সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক বেঞ্চ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রেখেছিল, তার অন্যতম সদস্য ছিলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। বিচারপতির পাশাপাশি পদাধিকার বলে তিনি নালসার (ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি) কার্যকরী চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিচারপতি সূর্যকান্ত। অর্থা‍ৎ প্রধান বিচারপতি হিসাবে তাঁর কার্যকাল হবে ১৪ মাসের মতো। ১৯৮৫ সালে, তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে অনুশীলনের জন্য চণ্ডীগড়ে স্থানান্তরিত হয়েছিলেন। তিনি সাংবিধানিক, পরিষেবা এবং দেওয়ানি বিষয়ে বিশেষজ্ঞ। ৭ জুলাই, ২০০০ সালে তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হন। ২০০৪ সালের জানুয়ারিতে, বিচারপতি কান্তকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে উন্নীত করা হয়। ২০১৯ সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতি পান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে