শুভ সময় আসার আগে এই ৪টি লক্ষণ দেখা দেয়, বদলে যায় ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বলা হয় জীবনে খারাপ সময় আসেই ভাল সময় আসবে বলে। জীবনে কোনও ইতিবাচক পরিবর্তন আসার আগে কিছু লক্ষণ দিয়ে বুঝিয়ে দেন ঈশ্বর, মহাবিশ্ব। এই লক্ষণগুলি কখনও হতে পারে আপনার চিন্তাভাবনায় পরিবর্তন এলো বা পরিস্থিতিতে ভিন্নতা দেখা দিলো। আসুন জেনে নিই সেই লক্ষণগুলি সম্পর্কে যা ইঙ্গিত দেবে যে আপনার ভাগ্য খুলতে চলেছে।

স্বপ্নে মন্ত্র শোনা

স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে যদি আপনি “রাম রাম” বা “ওঁ” এর প্রতিধ্বনি শুনতে পান তা খুব ভাল। এটি ইতিবাচকতা এবং আধ্যাত্মিক অগ্রগতির লক্ষণ হতে পারে। স্বপ্নে গায়ত্রী মন্ত্র শোনা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ হিসেবেও বিবেচিত হয়। এছাড়াও, স্বপ্নে ঘণ্টা, শঙ্খ এবং অন্যান্য পবিত্র ধ্বনি শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

ব্রহ্ম মুহুর্তের সময় ঘুম থেকে ওঠা

অনেক মানুষই রয়েছেন যাদের ঘুম ব্রহ্মমুহূর্তে ভেঙে যায়। যদি আপনি দেখেন আপনার ঘুম ব্রহ্ম মুহুর্তে অর্থাৎ ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম থেকে ভাঙছে, তাহলে বুঝবেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে আপনার জীবনে অসাধারণ কিছু ঘটবে।

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কাঁপা

পুরুষদের ক্ষেত্রে, ডান চোখ বা ডান হাত, শরীরের ডান অংশ কাঁপা শুভ বলে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার শক্তি বৃদ্ধি হতে চলেছে। তাঁর ফলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। মহিলাদের ক্ষেত্রে বাম দিক কাঁপা ইতিবাচক লক্ষণ বলে মনে করা হয়।

ঘরে সুখের আগমন

যখন ভাল সময় শুরু হতে থাকে, তখন অনেক শুভ লক্ষণ আপনা আপনি দেখা দেয়। যেমন গাছপালা ফুলে ফলে ভরে যাওয়া, দীর্ঘ সময় ধরে প্রদীপ জ্বলা, পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকা। এই সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। এইরকম সময়ে, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, চিন্তাভাবনায় ইতিবাচকতা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা