‘সতীশ শাহকে দেওয়া হোক মরণোত্তর পদ্মশ্রী’, মোদিকে চিঠি ছোট পর্দার কলাকুশলী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ছোট পর্দার কলাকুশলীদের সংগঠন দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিএ)।

চিঠিতে লেখা হয়েছে, ‘তাঁর (সতীশ শাহের) মৃত্যু তাঁকে এবং তাঁর সৃজনশীল জগতকে যারা চিনতেন তাদের সকলের হৃদয়ে এক শূন্যতা তৈরি করেছে। তাঁর মতো একজন বিরল এবং প্রতিভাবান শিল্পী যার কাজ আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে, হাসিয়েছে। প্রয়াত অভিনেতাকে ‘পদ্মশ্রী’ দিয়ে সম্মানিত করা হবে শিল্প, সংস্কৃতি এবং বিনোদনের মাধ্যমে সেবার প্রতি নিবেদিত এক সেনানির প্রতি সবচেয়ে উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি। এই সম্মান এমন একজন মানুষকে স্বীকৃতি দেবে যিনি চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হাসিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করেছেন।’ ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের চিঠিতে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর মতো ক্লাসিক্যাল টিভি সিরিয়ালে সতীশ শাহের অবিস্মরণীয় অভিনয়ের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’-এর মতো যুগান্তকারী হিন্দি ছবির কথাও তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত গত ২৫ অক্টোবর মাত্র ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। অজস্র ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিডনি বিকল হয়েই তাঁর মৃত্যু হয়েছিল বলে শোনা গিয়েছিল। যদিও পরে পরিবারের তরফে তা অস্বীকার করা হয়। সলমন খানের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সময় থেকে শুরু করে ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্য়ায়’— একাধিক ছবিতে কাজ করেছেন সতীশ শাহ। এ ছাড়াও ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিক রোশনের বাড়িওয়ালার চরিত্রে হোক কিংবা ‘ম্যায় হুঁ না’ ছবিতে অধ্যাপকের চরিত্রে-সর্বত্র নিজের ছাপ রেখে গিয়েছেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের