অমিতাভের পায়ে হাত দিয়ে প্রণাম, দিলজিৎকে খুনের হুমকি খলিস্তানি জঙ্গিদের

অমিতাভ বচ্চনের পা স্পর্শ করে প্রণাম করার জন্য বুধবার, (২৯ অক্টোবর) খালিস্তানের সন্ত্রাসী সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে খুনের হুমকি দিয়েছে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সর্দার জি 3’ মুক্তির পর থেকেই বিতর্কের শিকার পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসঞ্জ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নায়িকা বানানোর জন্যেই তাঁকে ভারত থেকে বয়কটের ডাক উঠেছিল। তবে এবার অন্য কারণে শিরোনামে এলেন দিলজিৎ। দিন কয়েক আগেই মেগাস্টার অমিতাভ বচ্চনের সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে উপস্থিত হয়েছিলেন দিলজিৎ দোসঞ্জ। সেখানে গিয়ে অমিতাভকে দেখে তাঁর প্রতি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেননি গায়ক-অভিনেতা। তাঁর সঙ্গে নিজের একাধিক অজানা কাহিনী ভাগ করে নেন অভিনেতা, এমনকী শো চলাকালীন অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণামও করেন দিলজিৎ। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেতার জীবনে। যা খালিস্তানি জঙ্গিদের মনে আঘাত করেছে। অমিতাভ বচ্চনের পা স্পর্শ করে প্রণাম করার জন্য বুধবার, (২৯ অক্টোবর) খালিস্তানের সন্ত্রাসী সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে খুনের হুমকি দিয়েছে বলে সূত্রের খবর।

পাশাপাশি এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুনও আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। উল্লেখ্য, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সাম্প্রতিক পর্বে পাঞ্জাবি গায়ক-অভিনেতা বচ্চনের পা স্পর্শ করেছিলেন। যেটি আগামী ৩১ অক্টোবর সম্প্রচারিত হবে। এই অনুষ্ঠানের একটি ক্লিপ ভাইরাল হতেই দিলজিৎকে লাগাতার মেরে ফেলার হুমকি দিচ্ছেন খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। SFJ একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘পঞ্জাবি অভিনেতা-গায়ক বচ্চনের পা স্পর্শ করে ১৯৮৪ সালে দিল্লিতে শিখ-বিরোধী দাঙ্গার প্রত্যেক ভুক্তভোগীকে অপমান করেছেন। যেখানে বলিউড অভিনেতা ‘খুন কা বদলা খুন’ (রক্তের বিনিময়ে রক্ত) স্লোগান দিয়ে জনতাকে উস্কে দিয়েছিলেন। বচ্চনের ‘খুন কা বদলা খুন’ ডাকে সহিংসতা ছড়িয়ে পড়েছিল সেই সময়। যেখানে ভারতজুড়ে ৩০,০০০ এরও বেশি শিখ পুরুষ, মহিলা এবং শিশু নিহত হয়েছিলেন। আর যে ব্যক্তির কথায় গণহত্যা সংগঠিত হয়েছিল সেই সময়, সেই বচ্চনের পা ছুঁয়েই দিলজিৎ ১৯৮৪ সালের শিখ গণহত্যার প্রতিটি শিকার, প্রতিটি বিধবা এবং প্রতিটি অনাথকে অপমান করেছেন। তিনি একজন শিখ এমনটা করতে পারেন না।’ তবে দোসাঞ্জ এখনও SFJ-এর হুমকির বিষয়ে কোনও বিবৃতি দেননি।

অজ্ঞাতদের জন্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে হত্যা করা হয়েছিল। সেই বছরের ১ নভেম্বর শিখ-বিরোধী দাঙ্গা শুরু হয়েছিল। তখন থেকেই অমৃতসরের অকাল তখত সাহেব ১ নভেম্বরকে “শিখ গণহত্যা স্মরণ দিবস” হিসেবে ঘোষণা করেছিলেন। সরকারি তথ্য অনুসারে, গান্ধির মৃত্যুর পর দিল্লিতে প্রায় ২,৮০০ এবং ভারতজুড়ে ৩,৩০০ জনেরও বেশি শিখকে হত্যা করা হয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের