যৌন নির্যাতনের পর মহিলাকে বাড়িতে নামিয়ে দিল বাইক চালক, চেন্নাইয়ে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ের মত শহরে মহিলাদের নিরাপত্তা কোথায়? সাম্প্রতিক এক ঘটনায় এই প্রশ্ন উঠেছে। চেন্নাইয়ে বাইক ট্যাক্সি চালক হিসেবে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে ২২ বছরের এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ। মহিলার করা অভিযোগের পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিবকুমার নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। শিবকুমারের মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারীরা জানয়েছেন, সোমবার গভীর রাতে চেন্নাইয়ের পাক্কিকরানাইতে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য নির্যাতিত মহিলা একটি বাইক ট্যাক্সি বুক করেছিলেন। মহিলা গন্তব্যস্থলে যাওয়ার পর বাইক ট্যাক্সি ড্রাইভার শিবকুমারকে অপেক্ষা করতে বলেছিলেন, জানিয়েছিলেন কাজ হয়ে গেলে তাঁর সঙ্গেই তিনি বাড়ি ফিরে যাবেন। তবে মঙ্গলবার সকালে শিবকুমার মহিলাকে বাড়ি নামানোর সময়, নির্জন পথ বেছে নিয়ে হুমকি দেন এবং যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনা ঘটানোর পরে গাড়ির চালক মহিলাকে তার বাড়িতে নামিয়ে দেন। বাড়ি ফিরেই মহিলা ঘটনাটি তাঁর স্বামীকে জানান। তারপর মহিলার অভিযোগের ভিত্তিতে, পুলিশ তদন্ত শুরু করে ও অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনা প্রসঙ্গে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “টি ৫ ভানাগ্রাম পুলিশ অভিযোগের তদন্ত করে এবং এটি সত্য বলে প্রমাণিত হয়। একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে শিবকুমার হিসেবে শনাক্ত করা হয়।” এই ঘটনার পরেই তামিলনাড়ুর সরকার বিরোধীরা শহরে মহিলাদের নিরাপত্তা এবং যৌন অপরাধের বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও রাজ্য পুলিশ এবং ক্ষমতাসীন ডিএমকে অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, এই সমস্ত ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক মামলাগুলির দ্রুত বিচার করার কাজ চলছে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র