হৃদয়বিদারক! স্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার পরেই সৌদি আরবে ভারতীয় যুবকের আত্মহত্যা

নববিবাহিতা স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন ২৪ বছর বয়সী এক যুবক। যিনি সৌদি আরবে আত্মহত্যা করে মারা গিয়েছেন বলে সূত্রের খবর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! নববিবাহিতা স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন ২৪ বছর বয়সী এক যুবক। যিনি সৌদি আরবে আত্মহত্যা করে মারা গিয়েছেন বলে সূত্রের খবর। তাঁর বাড়ি উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায়। পুলিশ জানিয়েছে যে, বুধবার (২৯ অক্টোবর) ওই যুবক ভারতে তাঁর নব বিবাহিত স্ত্রীর সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতে বলতেই গলায় ফাঁস দিয়ে সৌদি আরবে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, গত ২৬ অক্টোবর আস মোহাম্মদ আনসারি নামে ওই যুবক রিয়াধে তাঁর বাসভবনে থাকার সময় স্লিং ফ্যানে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছেন বলে অভিযোগ।

সেই সময়ে তাঁর স্ত্রী সানিয়া (২১) ভিডিও কলে ছিলেন। জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই যুবক এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, সেই সময়ে যুবকের তাঁর নববিবাহিত স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়ার হচ্ছিল। চোখের সামনে স্বামীকে ঝুলতে দেখে স্ত্রী সানিয়া সৌদি আরবে বসবাসকারী তাঁর আরও আত্মীয়দের খবর দেন। এবং তারা যুবকের বাসভবনে ছুটে গিয়ে দেখতে পান, সে ঝুলছে। তবে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিলেন। তাঁরা যেতে যেতে যুবকের প্রাণ বেরিয়ে যায়। এই কথাই নিহত যুবকের পরিবার জানিয়েছেন। আমজাদ আলি নামে তাদের একজন আত্মীয় বলেছেন, এখন আস মোহাম্মদ আনসারির মৃতদেহ কবর দেওয়ার জন্যে মুজাফফরনগরে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

যুবকের পরিবার সূত্রের খবর, গত ৭ এপ্রিল ভোপা গ্রামে আস মোহাম্মদ আনসারি এবং সানিয়ার বিবাহ হয়। এরপর কাজের জন্য প্রায় আড়াই মাস আগে আনসারি সৌদি আরবে চলে যান। ইতিমধ্যেই রিয়াধ থেকে যুবকটির মৃতদেহ ফিরিয়ে আনার জন্যে সৌদী আরবের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মৃতের পরিবার। মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যে, সানিয়ার সঙ্গে যুবকের ঝামেলা হওয়ার কারণ কি, তাঁর বাইরে কোনও পরকীয়ার সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বিষয়টির বিস্তারিত তদন্ত করছে, যার মধ্যে দম্পতির মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তাও রয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে