এবার নগ্ন অবতারে দেখা মিলবে প্রভাসের, ‘স্পিরিট’-এ ধামাকা দিতে চলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

'অ্যানিমেল'-এর পর 'স্পিরিট'-এও চমক দেখাতে চলেছেন প্রখ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। নগ্ন দৃশ্যে অভিনয় করবেন খোদ দক্ষিণী সুপারস্টার প্রভাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অ্যানিমেল’-এর পর ‘স্পিরিট’-এও চমক দেখাতে চলেছেন প্রখ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। নগ্ন দৃশ্যে অভিনয় করবেন খোদ দক্ষিণী সুপারস্টার প্রভাস। সাধারণত বলিউড হোক বা দক্ষিণী, যে কোনও ছবিতে নায়িকাদের খোলামেলা পোশাকে দেখা মিললেও অভিনেতাদের ঢাকা পোশাকেই দেখা যায়। উলঙ্গ বা অর্ধনগ্ন অবতারে তাদের দেখা যায়না বললেই চলে। তবে ‘অ্যানিমেল’-এ রণবীরকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল। এবার প্রভাসকে নগ্ন ভাবে উপস্থাপন করতে চলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অসম্ভবকেই সম্ভব করে দেখাবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বর্তমানে তাঁর ‘স্পিরিট’ এর জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। যেখানে প্রভাসের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু অভিনেত্রী ৮ ঘন্টা শুটিং শিডিউল দাবি করায় তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়। এখনও ছবির নায়িকার নাম ঘোষণা করা হয়নি।

তবে এখন জানা যাচ্ছে, ‘স্পিরিট’-এ নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য প্রস্তুত প্রভাস। ‘স্পিরিট’-এর অডিও টিজারটি প্রকাশ্যে আসার পরেই ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা বেড়ে গিয়েছে। যেখানে প্রকাশ রাজের চরিত্রটিকে প্রভাসকে নগ্ন করার নির্দেশ দিতে শোনা গিয়েছে। এরপরেই ‘অ্যানিমেল’-এ রণবীর কাপুরের মতো স্পিরিটেও প্রভাসকে একটি নগ্ন দৃশ্যে দেখা যাবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এর টিজার সদ্য প্রকাশিত হয়েছে। যেখানে প্রভাসকে ভারতের সবচেয়ে বড় তারকা হিসেবে দেখানো হয়েছে, তার ভক্তদের মধ্যেও বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। টিজারে, প্রভাস এবং প্রকাশ রাজের কণ্ঠস্বর তাদের চরিত্রগুলির মধ্যে একটি জ্বলন্ত প্রতিযোগিতার সুর তৈরি করেছে। প্রবীণ অভিনেতার জেল সুপারিনটেনডেন্ট একটি বোল্ড লাইন দিয়ে বোমা ফাটিয়েছেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রভাসের বন্দী চরিত্রটির পোশাক কারাগারের ভেতরে খুলে ফেলা উচিত।

এরপর থেকেই এই লাইনটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভক্তরা জল্পনা শুরু করেছেন যে, প্রভাস কী তাহলে তাঁর কেরিয়ারের সবচেয়ে সাহসী দৃশ্যগুলির একটির জন্য প্রস্তুত হচ্ছেন? যদিও ট্রেলাল না রিলিজ করলে এখুনি কিছু বলা যাবেনা। তবে গুঞ্জন, ছবিটিতে প্রভাসের একটি নগ্ন দৃশ্য দেখানো হবে।তবে, দৃশ্যটিতে অভিনেতা নিজেই, বডি ডাবল, নাকি সৃজনশীল ফ্রেমিং এবং আংশিক কভারেজ ব্যবহার করে শুটিং করা হবে তা স্পষ্ট নয়। এদিকে, ইন্টারনেটে ভক্তরা দ্বিধাবিভক্ত গিয়ে গিয়েছে। কেউ কেউ বিশ্বাস করছেন যে, প্রভাস একটি সাহসী রূপান্তরের মধ্য দিয়ে যেতে পারেন, আবার কেউ কেউ মনে করছেন নির্মাতারা চতুর ক্যামেরা কৌশল, বডি ডাবলস বা নির্বাচনী ফ্রেমিংয়ের উপর নির্ভর করতে পারেন। তবে, এখনও পর্যন্ত নির্মাতা বা অভিনেতাদের কাছ থেকে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার