আল কায়দা যোগ! ল্যাপটপে লাদেনের বক্তব্য সংরক্ষণ করায় গ্রেফতার পুণের সফটওয়্যার ইঞ্জিনিয়ার

এবার পুণে থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বিরুদ্ধে অভিযোগ, আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের উপর ‘অপারেশন সিঁদুর’ হামলার পর থেকে অসংখ্য গুপ্তচর গ্রেফতার হয়েছে ভারতে। যাঁরা ভারতে থেকে সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখছিলেন এবং তা পাকিস্তানি ISIS-এর কাছে পাচার করছিলেন। সকলকেই ধরা হয়েছে। এবার পুণে থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বিরুদ্ধে অভিযোগ, আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। এবং সন্ত্রাসী সংগঠনের প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের বক্তৃতা তিনি নিয়মিত অনুসরণ করতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁকে চলতি সপ্তাহেই পুণে থেকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (STS)।

সূত্রের খবর, গত সোমবার মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড জুবের হাঙ্গারগেকর নামক ওই প্রযুক্তিবিদকে গ্রেফতারের পর তাঁর কাছ থেকে বিন লাদেনের একটি বক্তৃতার উর্দু অনুবাদ খুঁজে পেয়েছেন। এছাড়া তার কাছ থেকে AK-47 রাইফেল পাওয়া গিয়েছে এবং বোমা তৈরির ছবিও জব্দ করা হয়েছে। জানা গিয়েছে, তরুণদের মৌলবাদী করার ক্ষেত্রে তার অবদান ছিল। গত মাস থেকেই এটিএসের নজরে ছিলেন তিনি। এরপর গোপনে অভিযান চালিয়ে তাঁকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারায় কোন্ধোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ ইউএপিএ আদালত তাঁকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।পুলিশ জানিয়েছে যে, হাঙ্গারগেকর মহারাষ্ট্র এবং অন্যান্য শহরে দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। এবং সন্ত্রাসী হামলার পরিকল্পনাতেও জড়িত ছিলেন।

সোলাপুরের বাসিন্দা জুবের সুশিক্ষিত এবং সফটওয়্যার টেস্টিং এবং ডাটাবেস ডেভেলপমেন্টে বিশেষজ্ঞ। গ্রেফতারের আগে তিনি কল্যাণী নগরের একটি সফটওয়্যার আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ভালো বেতন পেতেন। কয়েকদিন আগে, সন্ত্রাসবাদের অর্থায়ন মামলার অংশ হিসেবে এটিএস কোন্ধোয়া এলাকার ২৫-২৬টি স্থানে বড় আকারের অভিযান চালায়। অভিযানের সময় উদ্ধারকৃত কিছু উপকরণের পরীক্ষার সময়, হাঙ্গারকরের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পান STS বাহিনী। তবে তাঁর কাছ থেকে উদ্ধারকৃত ডিজিটাল প্রমাণ এবং নথিগুলি এই নেটওয়ার্কের সঙ্গে আরও ব্যক্তিদের যুক্ত থাকার সম্ভাবনা নিশ্চিত করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে