সকাল থেকেই পুজো দর্শনে উন্মুক্ত রিষড়া, একদিনে হল ৪৫টি পুজোর উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে খুলে গেল হুগলির আরও এক জগদ্ধাত্রী নগরী রিষড়ার মায়ানগরীর দ্বার। মূলত নবমী থেকে পুজো ও মণ্ডপ সজ্জা দেখা শুরু হয় রিষড়ায়। পাঁচ দিনের উৎসবের মরশুমের সূত্রপাত ঘটেছে বুধবার। বুধবার ছিল অষ্টমী। রিষড়া কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে বুধবার প্রকাশিত হয় পুজোর গাইড ম্যাপ। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় সহ প্রশাসনিক ও পুলিশ কর্তারা।

বুধবার শহরের ১০৩ টি বারোয়ারি পুজোর মধ্যে ৪৫ টির উদ্বোধন হয়েছে। অনেকগুলি পুজো উদ্বোধন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দু’দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল বঙ্গে। সেসব উপেক্ষা করেই সেজে উঠেছে রিষড়া। অপূর্ব দৃশ্যপটে পূর্ব ও পশ্চিম রিষড়া শহরের উভয় দিকেই দুর্দান্ত সব মণ্ডপ আলোকসজ্জায় সেজে উঠেছে।

বিগত কয়েক বছর ধরেই জগদ্ধাত্রী পুজোয় হাত পাকিয়েছে রিষড়া। তারা বারবার চেষ্টা করছে চন্দননগরকে টেক্কা দেওয়ার। সেই সঙ্গে বেড়েছে পুজোর সংখ্যাও। এবছরও অন্যথা হয়নি। নানারকম থিমের পসরা সাজিয়ে মায়ানগরী হয়ে উঠেছে রিষড়া। ইতিমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে থিম মেসিময়। বিশ্ব ফুটবলের রাজপুত্র মেসিকে নিয়েই হয়েছে থিমের আয়োজন। ক্রীড়াপ্রেমীদের জন্য এমন থিম করে চমকে দিয়েছে রিষড়ার বাঙ্গুরপল্লী। এই প্রথম জগদ্ধাত্রী পুজো করছে তারা। মেসিময় থিমে উঠে এসেছে মেসির জীবন থেকে শুরু করে বিশ্বকাপ জয় পর্যন্ত সবকিছু।

বুধবার গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি নিরাপত্তা নিয়েও নির্দেশিকা জারি হয়েছে। শহরে যান চলাচলের ওপরে বিধি-নিষেধ আরোপিত হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই সকল বিধি নিষেধ বলবত হয়েছে। এবার পুজো হচ্ছে পাঁচ দিনের অর্থাৎ একদিন বেশি । ফলে বিপুল দর্শক সমাগম হবে বলেই আশা করছেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান। তিনি জানিয়েছেন অভিনব সজ্জায় সেজে উঠেছে রিষড়া। দর্শকদের আনন্দ দানের জন্যই এই সমস্ত আয়োজন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে