৫০ ঘণ্টা নিখোঁজ, বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার শিশুর দেহ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মল্লারপুর : ৫০ ঘণ্টা নিখোঁজ থাকার পরে বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ। বীরভূমের মল্লারপুর থানার ডাবুক গ্রামে মঙ্গলবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সাড়ে ৩ বছরের শিশুটির। অবশেষে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পরে মিলল দেহ।

জানা গিয়েছে, বাড়ির পাশের ডোবায় বৃহস্পতিবার দেহটি ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। তাঁরাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মল্লারপুর থানার পুলিশ। তাঁরা এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। কিভাবে ওই শিশুটি ওখানে গেল, তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, খেলতে গিয়ে কোনওভাবে ডোবাতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও শিশু নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির পাশেই খেলতে গিয়েছিল সাড়ে ৩ বছরের শিশুটি। সকালে খেলতে গেলেও সারাদিনে কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বেলা হতেই খোঁজ শুরু হয়েছিল। কিন্তু কোনও হদিশ মেলেনি। সন্ধ্যে হলেও কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের লোকজন ও আত্মীয়রা খোজ করেও শিশুটির কোনও হদিশ মেলেনি। তারপরেও খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মল্লারপুর থানার পুলিশ। গ্রামজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। পুকুর, ঝোঁপ সহ সকল জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ড্রোন উড়িয়ে, পুলিশ কুকুর এনে তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার সকালেও জারি ছিল তল্লাশি। জেসিবি দিয়ে মাটি খুঁড়েও তল্লাশি করা হয়েছে। মঙ্গলবার থেকে গোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়। পুকুরে জাল ফেলেও শিশুটির খোঁজ চালায় পুলিশ। তারপর বৃহস্পতিবারই উদ্ধার হল দেহ। ডোবা থেকে উদ্ধারের পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর