সন্তানের দায়িত্ব, সংসার-অফিসের চাপে জেরাবার, জেনে নিন সব সামলে স্ট্রেস কমাবেন কি করে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঁদুর দৌড়ের জীবনে চাপের শেষ নেই। সকাল বেলা উঠে থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত দম ফেলার সময় পান না অনেকে। সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করা থেকে শুরু করে  স্বামি-সন্তান ও নিজের জন্য টিফিন বানানো, সংসারের রান্না। তারপর রয়েছে জ্যাম ঠেলে অফিস যাওয়া, অফিসে কাজের চাপ। ফিরে আবার রান্না। সঙ্গে রয়েছে বাড়ির নানা ঝামেলা ও ভবিষ্যতের চিন্তা। সব মিলিয়ে নিত্য দিন জমছে স্ট্রেস। তারই প্রভাব পড়ছে বাড়ি থেকে কর্মক্ষেত্র সকল জায়গাতে। নিজেকে সামলে উঠবেন কি করে এটা ভেবেই আরও মাথা খারাপ হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক চাপ রূপ নিতে পারে  শারীরিক অসুস্থতার।  তাই মানসিক সুস্থতার জন্য স্ট্রেস কমানো বা চাপ নিয়ন্ত্রণ নারী-পুরুষ নির্বিশেষে সকলের জরুরি। জেনে নিন সব দিক সামনে কীভাবে কমাবেন মনের চাপ…

মেডিটেশন

সবথেকে ভালো হয় মেডিটেশন বা ধ্যান করলে। এটি এমন একটি অনুশীলন যা মনকে শান্ত করে। এর মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পারবেন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সকালে উঠে আর রাতে শোবার সময় মেডিটেশন করুন দেখবেন নিজেকে অনেকে হালকা লাগবে। 

ডুডলিং

একান্তই যদি মাথা থেজে হিজিবিজি চিন্তা দূর করতে না পারেন তাহলে খাতা পেন নিয়ে বসে আঁকিবুঁকি করুন। মাত্র  মাত্র পাঁচ মিনিট সময় যা মাথায় আসে আঁকুন। কিংবা সাদা পাতায় হিজিবিজিও কাটতে পারেন। এটি মনকে চিন্তা থেকে বিচ্ছিন্ন রাখবে এবং মানিসিক চাপ কমাবে।

স্কুইজ হাগ 

অন্য কেউ নয় নিজেকে নিজে আলতোভাবে জড়িয়ে ধরে ২০–৩০ সেকেন্ড হালকা চাপ দিন। তারপর ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন।  এই কাজে  শরীর থেকে ‘অক্সিটোসিন’ হরমোন নিঃসৃত হয়, যা প্রশান্তির অনুভূতি দেয়।

হাঁটা
১০ মিনিট মাথায় কিছু চিন্তা না করে হাটুন। হাঁটলে শরীর এবং মনের ভারসাম্য  বজায় থাকবে। যদি পারেন খালি পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে  ধীরে হাঁটুন। এতে মনের প্রশান্তি ফিরবে।

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

গ্রেফতার সব্যসাচী দত্ত

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা