অভিনয় ছেড়ে সন্ন্যাসিনী, নুপূর অলঙ্কার এখন ‘পীতাম্বর মা’, চেনেন এই অভিনেত্রীকে?

অভিনয় ছেড়ে সন্ন্যাসিনী হলেন নুপূর অলঙ্কার। জীবনের উপর সমস্ত মায়া কাটিয়ে সন্ন্যাস হিমালয়ে পাড়ি দিলেন 'শক্তিমান' খ্যাত এই অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় ছেড়ে সন্ন্যাসিনী হলেন নুপূর অলঙ্কার। জীবনের উপর সমস্ত মায়া কাটিয়ে সন্ন্যাস হিমালয়ে পাড়ি দিয়েছেন ‘শক্তিমান’ খ্যাত এই অভিনেত্রী। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশকের বেশি সময় অতিক্রম করেছেন তিনি। অনেক জনপ্রিয় ধারাবাহি ক উপহার দিয়েছেন ভক্তদের। ‘আগলে জনম মোহে বিটিয়া হাই কিজো’, ‘ঘর কি লক্ষ্মী বেটিয়া’, ‘দেবযানী সমর পান্ডে’, ‘ইয়ে প্যায়ার না হোগা কাম মিসেস শুক্লা’-সহ একাধিক হিন্দি ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। কিন্তু কয়েক বছর আগেই শোবিজ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। জীবনের সব মায়া কাটিয়ে তিন বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন তিনি। বর্তমানে তিনি ‘পীতাম্বরা মা’ নামে পরিচিত।

প্রতিবেদন অনুসারে, পুর তিন বছর আগে হিমালয়ে চলে গিয়েছেন নুপূর, সেখানে প্রাচীন গুহা এবং আশ্রম পরিদর্শন করেছেন। তখন থেকেই তিনি গুহা, বন এবং উচ্চভূমিতে হিটার বা মৌলিক আশ্রয় ছাড়াই বসবাস করা শুরু করেছেন। তুষারপাত, ইঁদুরের কামড় সহ্য করেছেন, হিমায়িত তাপমাত্রায় এক মাস ধরে পেটের রোগের সঙ্গে লড়াই করেছেন। অর্থাৎ সন্ন্যাসী হয়ে ওঠার জন্যে তিনি সমস্ত বাধাবিপত্তি অতিক্রম করেছেন। তবে এই বছরের শুরুতে তিনি মুম্বই ফিরেছিলেন। এবং নিজের শেখা আধ্যাত্মিক শিক্ষা সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তখনই একটি সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি সন্ন্যাসী হয়ে অভিনয়ের থেকে অনেক দূরে চলে গিয়েছেন ঠিকই, কিন্তু তিনি কখনই মুম্বই বা চলচ্চিত্র শিল্পকে মিস করেন না। এরপর নিজের নতুন নাম, পীতাম্বর মা সম্পর্কে, তিনি বলেন, পীতাম্বর হল ন্যায়ের দেবীর নাম। তিনি মানুষকে পথ দেখাতে, নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করতে এবং ঐশ্বরিকতার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে মুম্বইয়ে এসেছেন। ১০,০০০-১২,০০০ টাকা দিয়ে কীভাবে বেঁচে থাকা যায়, সেটাও শিক্ষনীয়।

ভ্রমণের সময় তিনি কীভাবে তার খরচ মেটাতেন, সেই বিষয়ে বলেন, “বস্তুজগৎ থেকে দূরে সরে আসার পর থেকে আমার জীবনে সবকিছু সহজ হয়ে গিয়েছে। আগে বিল, জীবন যাত্রার খরচ, ডায়েটে খরচ মেটাতে হত। দূরে থাকাকালীন আমি মাসে ১০,০০০ থেকে ১২,০০০ টাকার বেতনে কাজ করেছি। ভিক্ষাটন নামে একটি প্রথাও আছে, যা বছরে কয়েকবার পালন করা হয়। আমি ভিক্ষা করি এবং সেই দান ঈশ্বর এবং আমার গুরুর সঙ্গে ভাগ করে নিই। এতে অহংকার ভেঙে যায়। আমি চার-পাঁচ জোড়া কাপড় পরে থাকি গোটা বছরে। যারা আশ্রমে আসেন তারা নৈবেদ্য, কখনও কখনও পোশাকও আনেন, এবং এটাই যথেষ্ট।” অর্থাৎ অভিনেত্রী এখন পুরোপুরি আধ্যাত্মিক জীবনের চলে গিয়েছেন। অথচ শক্তিমান (১৯৯৭), ধারাবাহিকে নুপুরকে কামিনী হিসাবে দেখা গিয়েছিল, যিনি একজন ফিল্ম গসিপ লেখক ছিলেন। এছাড়াও কয়েকটি ছবিতেও তিনি অভিনয় করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের