পুলিশের গুলিতে খতম মুম্বইয়ের স্টুডিয়োয় ১৭ শিশুকে পণবন্দি করা রোহিত আর্য

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রোহিত আর্যকে গুলি করা হয়। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে দিবালোকে মুম্বইয়ের মাটিতে ভয়াবহ ঘটনা! বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বইয়ের পোয়াইয়ের আরএ স্টুডিওতে ১৭ জন শিশুকে বন্দী করে রাখার অভিযোগ উঠেছিল রোহিত আর্য নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সকাল থেকেই মুম্বইয়ের ওই স্টুডিও তে প্রায় ১০০ জন শিশুর অডিশন চলেছে। কিন্তু ৮০ জনকে ফেরৎ পাঠালেও ১৯ জন আটকে যায়। এরপর বন্দী শিশুরা ওই স্টুডিওর জানালা দিয়ে উঁকি ঝুঁকি দিলে আশেপাশের লোকজনের মধ্যে ঘটনাটি নজরে পড়ে। এরপরেই তাঁরা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা বাচ্চাদের উদ্ধার অভিযান শুরু করেন। তখনই বাচ্চাদের উদ্ধারে বাধা দিলে রোহিত আর্যর সঙ্গে পুলিশের দলের তীব্র গুলি বিনিময় হয়। তখনই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রোহিত আর্যকে গুলি করা হয়। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ এখন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

উল্লেখ্য, অডিশনের জন্যে ডেকে অপহরণের অভিযোগ উঠেছিল রোহিত আর্যর বিরুদ্ধে। যিনি মুম্বইয়ের পোয়াইয়ের আরএ স্টুডিওতে দীর্ঘদিন কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। দিন পাঁচেক ধরেই সেখানে শিশুদের অডিশন চলছিল। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনকে তিনি ফেরৎ দিলেও বাকি ১৯ জনকে অপহরণ করেন। তাদের মধ্যে ১৭ জন বাচ্চা ছিল। একজন বৃদ্ধ এবং একজন বেসামরিক নাগরিক ছিলেন। এরপর তিনি একটি ভিডিও বার্তায় বন্দি করে রাখার কথা জানান। রোহিতের ভিডিওটি এখন ভাইরাল। যেখানে তিনি নিজেকে পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে দাবি করেন। ভিডিওতে, রোহিত বলতে দেখা যায় যে, ‘আমি জঙ্গি নই। টাকাপয়সাও চাহিদা নেই। তবে সাধারণ কয়েকটি দাবি রয়েছে। আর সেই দাবি পূরণের জন্য আমাকে এই শিশুদের পণবন্দি করতে হয়েছে। আমি আলোচনা চাই। তাই এ কাজ করেছি। পরিকল্পনা করেই শিশুদের বন্দি বানিয়েছি। যদি আমি বাঁচি ভাল কথা। যদি না বাঁচি, তা হলে অন্য কেউ এই কাজ করবে। কেউ চালাকি করলেই আটকে থাকা শিশুদের ক্ষতি হবে। আর তার জন্য আমাকে দায়ী করতে পারবেন না। গোটা স্টুডিওয় আগুন ধরিয়ে দেব।’

জানা যায়, বৃহস্পতিবার সকালে ১০০ জন শিশু পাওয়াইয়ের আরএ স্টুডিওতে অভিনয়ের ক্লাস এবং অডিশনের জন্য এসেছিল। রোহিত আর্য, যিনি একজন স্বঘোষিত ইউটিউবার, গত চার-পাঁচ দিন ধরে ছাত্রদের অডিশন নিচ্ছিলেন। কিন্তু এদিন ৮০ জন শিশুকে তাড়িয়ে দেন এবং ১৯ জনকে ভেতরে আটক রেখেছিলেন তিনি। শিশুরা জানালা দিয়ে উঁকি দিতেই আশেপাশের লোকজন তৎপর হয়ে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণ পরেই স্থানীয় পুলিশ, এটিএস এবং ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। রোহিত ভেতর থেকে পুলিশ কে হুমকি দিতে থাকেন, বলেন যে যেকোনও আক্রমণাত্মক পদক্ষেপ তাঁকে উত্তেজিত করতে পারে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, পুলিশ একটি বিশেষ অভিযান পরিকল্পনা তৈরি করে। প্রধান দরজা দিয়ে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তাই গ্রিল কেটে পুলিশের দল বাথরুম দিয়ে ঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এক নীরব অভিযানের পর পুলিশ ১৭ জন শিশুকে নিরাপদে উদ্ধার করে। এদিকে, পুলিশের গুলিতে আহত হন রোহিত। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুম্বই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, সমস্ত শিশু নিরাপদ এবং সুস্থ আছে এবং তাদের মেডিকেল চেকআপের পর কাউন্সেলিং এর জন্য পাঠানো হয়েছে। এটি একটি মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু নিয়ন্ত্রিত অভিযান ছিল, যার ফলে সময়োপযোগী পদক্ষেপের ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, বাচ্চাদের বন্দি করে রাখার পরিকল্পনা তিনি বলিউড থ্রিলারগুলি থেকে শিখেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে