SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ। নাম কাকলি সরকার। বছর ১৫ আগে বাংলাদেশ থেকে বিয়ে করে ভারতে এসেছিলেন।ব্যারাকপুরের সবুজ সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল কাকুলি সরকারের ।এনআরসি ও এসআইআর চালু হবে এই আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ।ব্যারাকপুরে টিটাগড় থানায়(Titagar P.S.) এলাকার কেজি স্কুল রোডে ওই গৃহবধূ গায়ে আগুন দেয়। বাড়ির দোতলার ছাদে উঠে ওই গৃহবধূ গায়ে আগুন দেয়। ওই গৃহবধূর শাশুড়ি এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে টিটাগড় থানা।

শাশুড়ি জানিয়েছেন, ইদানিং কালে তাঁর পুত্রবধূ এস আই আর ও এন আর সি(NRC) ইস্যু নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতি হলেন ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড(K.G.School Road) মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার। বয়স ৩৩ বছর, দু – সন্তানের মা। কাকলি সরকারের শাশুড়ির দাবি, ১৫ বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ ঢাকার থেকে বিয়ে হয়ে ভারতে আসেন সবুজ সরকারের সাথে । এস আই আর(SIR) চালু হওয়ার পর থেকেই সমস্ত পরিবার আতঙ্কে ছিলেন।

হয়তো তাদের বাংলাদেশ ফিরে যেতে হবে এই চিন্তায়। বেশ কিছুদিন ধরে তিনি দাবি তুলেছিলেন তাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক পরে নিয়ে যাব। কিন্তু সে কথা শুনেনি কাকলি। গতকাল রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। স্বামী সবুজ সরকার,শ্বশুর সুরেশ সরকার, শান্তি সরকার ভাসুরকে পুলিশ আটক করেছে।বেশ কিছুদিন ধরে কাকলি সরকার দাবি তুলেছিলেন, তাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক পরে নিয়ে যাব। কিন্তু সে কথা শোনে নি কাকলি।

গতকাল রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে।ওই গৃহবধূর হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ওই সুইসাইড নোট এই লেখা রয়েছে তিনি বাংলাদেশে ভাইয়ের বিয়েতে যেতে চেয়েছিলেন কিন্তু অশান্তির কারণে ও পাসপোর্ট এর সমস্যা থাকায় যেতে পারেননি তাই নিয়ে বেশ কিছুদিন থেকে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। নিজের স্বইচ্ছায় তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন। এতে স্বামী বা শ্বশুরবাড়ির কেউ যুক্ত নয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার