মায়ের ভিডিও শুট করতে গিয়ে ফাঁস মালতির কণ্ঠস্বর, মেয়ে ও স্বামীকে নিয়ে হ্যালোইন হুল্লোড় প্রিয়াঙ্কার

গতকাল পরিবারের সঙ্গে হ্যালো উইন সেলিব্রেশন করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু হ্যালোউইন উদযাপনের আগে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া, ‘দ্য গ্লোবাল স্টার’, বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী। তবে ২০১৮ সালে পপ গায়ক নিক জোনাসকে বিয়ের পর থেকে লস অ্যাঞ্জেলসেই পাকাপাকিভাবে আস্তানা গেড়েছেন। যদিও বিন্দুমাত্র ভোলেননি দেশকে, দেশের সংস্কৃতি কে। বিয়ের ৫ বছরের মাথায় ২০২৩ সালের জানুয়ারি তে সারোগেসির মাধ্যমে কন্যা মালতিকে স্বাগত জানান অভিনেত্রী। মা হন। বাবা হন নিক জোনাস। স্ত্রীর সব সিদ্ধান্তে তাঁর পাশে থাকার চেষ্টা করেন নিক। অথচ নিকের থেকে প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাদের রসায়ন হার মানাতে বাধ্য যেকোনও তরুণ যুগলকে। যাই হোক, দীর্ঘ ৯ বছর পর দেশীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। তবে সেটি দক্ষিণী ছবি। এবার তাঁর নায়ক মহেশবাবু। এসএস রাজামৌলির ছবিতে সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা।

এছাড়াও হৃতিক রোশনের ‘কৃষ 4’-এও তাঁকে দেখা যাবে। এদিকে বিদেশে যখন পরিবারের সঙ্গে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া, পুরো সময়টাই মেয়ে এবং স্বামীকেই দেন। এবং সেইসব মূহুর্তের ছবি অনবরত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন তিনি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয়। কিছুদিন আগেই মেয়ে ও স্বামীর সঙ্গে ফ্লোরিডা ভ্রমণে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, সেখানে তিনি তাঁর মেয়েকে ডিজনি ল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। সেই সব ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। যার মধ্যে একটিতে অভিনেত্রী কে গলায় অ্যানাকোন্ডা জড়িয়ে থাকতে দেখা গিয়ে ছিল। যাই হোক, ছুটি কাটিয়ে নিউইয়র্কে ফিরে এসেছেন নায়িকা। গতকাল পরিবারের সঙ্গে হ্যালোউইন সেলিব্রেশন করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু হ্যালোউইন উদযাপনের আগে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

যেখানে প্রথমবারের মতো অভিনেত্রীর মেয়ে মালতির কন্ঠস্বর শোনা গিয়েছে। এবং অভিনেত্রীর মেয়ে মালতিই ভিডিওটির শুট করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, ক্যামেরা অন করার মালতি তার মা প্রিয়াঙ্কা কে কিছু বলতে বলছে। আর ওই ভিডিওটি শেয়ার করেই অভিনেত্রী তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন যে, ‘আমাদের মেয়ে কি একজন ফিল্ম পরিচালক হয়ে গেল?’ হ্যালোউইন উদযাপনে অভিনেত্রী এবং তাঁর স্বামী কালো পোশাক পরেছিলেন। আর তাঁদের মেয়ে সাদা রঙের পরীর পোশাকে আবৃত হয়েছিল। ছবিতে অভিনেত্রীকে একটি মানড়সা সমন্বিত অনন্য আংটি ধারণ করতেও দেখা যায়। আর প্রিয়াঙ্কার ফ্যামিলি ছবিতে অভিনেত্রীর অনন্য স্টাইল আবারও মুগ্ধ করল ভক্তদের। বিশেষ করে মালতির কন্ঠস্বর শুনেও মুগ্ধ হয়েছেন ভক্তরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের