এবার রানিহাটির মিষ্টির দোকানে ‘SIR’ সন্দেশ নজর কেড়েছে ক্রেতাদের, ২০ টাকা পিস্

Share:

নিজস্ব প্রতিনিধি,রানীহাটি: এখন এস আই আর আবহে সারা রাজ্য জুড়ে একটাই আলোচনা এস আই আর শুধুই এস আই আর।কার ভোট ,কত ভোট বাতিল হবে কিংবা কত ভোট যুক্ত হবে ,কাদের ক্ষেত্রে কি হবে -এই আলোচনা রাস্তা ঘাটে,চায়ের দোকানে,পাড়ার মোড়ে -সর্বত্র এই নিয়ে আলোচনা চলছে।এমনকি বাদ যায় নি মিষ্টির দোকান ও।এই আবহেই “এস আই আর “মিষ্টি তৈরী করে হৈ চৈ ফেলে দিয়েছে হাওড়ার রানীহাটির একটি মিষ্টির দোকান। জানা গিয়েছে, সন্দেশের(Sandesh) উপর নক্সা করে তার উপর ক্রীম দিয়ে এস আই আর লেখা হয়েছে এই মিষ্টিতে।দাম করা হয়েছে প্রতি পিস কুড়ি টাকা। শনিবার এই দোকানে মিষ্টি কিনতে আসা খরিদ্দাররা “এস আই আর “মিষ্টি দেখে অবাক হয়ে গিয়েছেন।

কিনে নিয়েছেন নতুন ডিজাইনের এই মিষ্টি। কিন্তু কেন এস আই আর(SIR) মিষ্টি?এর উত্তরে দোকানের মালিক দেবাশীষ পালুই জানিয়েছেন,”এস আই আর চলছে।একজন বৈধ ভোটার যাতে বাদ না পড়ে তা সমাজের সব পক্ষের দেখা উচিত।”তাই এই বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে রানিহাটি মোড়ে এই আদলের মিষ্টি ইতিমধ্যেই দেদার হিট একথা বলাই যায় । সকলেই প্যাকেটে এসআইআর সন্দেশ কিনে হাঁটা দিচ্ছেন বাড়ির পথে।

SIR ইস্যুতে যখন বঙ্গের রাজনীতিতে শাসকদল ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে সেই সময় রসে ভরা এস আই আর সন্দেশ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মিষ্টি লোভী বাঙালির জিভে।অনেকেই কৌতুহলের বশে এস আই আর লেখা এই সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য। এস আই আর শব্দটি এখন শুধু আলোচনার জন্য নয় ,সুস্বাদু মিষ্টি ভক্ষণের জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়