কী কাণ্ড! ছেলের হবু শ্বশুরকে মন, ৫০ বছর বয়সী বেয়াইয়ের হাত ধরে পালালেন মহিলা, তারপর..

এক্ষেত্রে শুধু দুটি মানুষের মনের মিল হওয়া জরুরি। এবার স্বামী-সন্তান রেখে হবু সম্বন্ধির সঙ্গে পালালেন একজন ৪৫ বছর বয়সী মহিলা। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলার বারনগরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথিত আছে, প্রেম বা ভালবাসা, বয়স, ধর্ম, সমাজ কিছুই মানে না। এক্ষেত্রে শুধু দুটি মানুষের মনের মিল হওয়া জরুরি। এবার স্বামী-সন্তান রেখে হবু সম্বন্ধির সঙ্গে পালালেন একজন ৪৫ বছর বয়সী মহিলা। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলার বারনগরের। যেখানে ওই মহিলা তাঁর ছেলের হবু শ্বশুরকে মন দিয়ে ফেলেছেন। এবং তাঁর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে গিয়েছেন। যদিও মহিলাকে খুঁজে পাওয়া গিয়েছে। মহিলা নিখোঁজ হওয়ার পরেও তাঁর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তখন থেকেই মহিলাকে খুঁজছিলেন। অবশেষে তাঁকে খুঁজে পেয়ে পরিবারের হাতে তুলে দেন মহিলাকে। এবং তিনি সবটা স্বীকার করেন। মহিলাটি তাঁর স্বামী এবং দুই সন্তানকে রেখেই পালিয়ে গিয়েছিলেন।

সূত্রের খবর, মহিলাটির শ্বশুরবাড়ি বারনগর থানা এলাকার উন্তভাসা গ্রামে। প্রায় আট দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবার অনেক খোঁজাখুঁজি পরেও তাঁর কোনও সন্ধান না পাওয়ায় পুলিশের সাহায্য নেয়। এরপরেই বারনগর পুলিশ অনুসন্ধান শুরু করে এবং অবশেষে তাঁকে খুঁজে পান। আর তদন্তের সময়েই পুলিশ জানতে পারেন যে, তিনি স্বেচ্ছায় স্বামী এবং সন্তানদের রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এবং প্রেমিকের সঙ্গেই বাকি জীবন থাকতে চেয়েছিলেন। তবে পুলিশ হতবাক হয়ে যান, যখন জানতে পারেন যে, ওই মহিলার প্রেমিক আর কেউ নন, বরং তাঁর হবু বেয়াই।

মহিলার ছেলের সঙ্গে লোকটির মেয়ের বাগদান হয়েছিল। কিন্তু জানা যায়, তাদের ছেলে-মেয়ের বাগদানের আগেই তারা পরস্পরকে মন দেন এবং ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এরপর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর পুলিশ যখন দু’জনকে থানায় ডেকে পাঠান, তখনই তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। এবং জানান যে, তারা প্রেমের সম্পর্কে রয়েছেন এবং নিজেদের ইচ্ছায় একসঙ্গে থাকতে চেয়েছেন। তবে যেহেতু বিষয়টি ব্যক্তিগত, তাই পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এবং মহিলাকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে বারনগর থানার ইনচার্জ অশোক পাতিদার জানিয়েছেন যে, ওই মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ আট ​​দিন আগে দায়ের করা হয়েছিল। তদন্তে জানা যায় যে, মহিলাটি ৫০ বছর বয়সী এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন। আর ওই মহিলার ছেলে এবং পুরুষটির মেয়ের বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু তাদের বাগদান সম্পন্ন হওয়ার আগেই, মহিলাটি তাঁর হবু সম্বন্ধির সঙ্গে পালিয়ে যান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে