নাম বিভ্রাটে ভয়ানক কাণ্ড, বর্ধমান মেডিক্যালে এক রোগীর রক্ত দেওয়া হল অন্য জনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাম হওয়াতে বড় বিপত্তি ঘটল বর্ধমান মেডিক্যালে। এক রোগীর রক্ত দিয়ে দেওয়া হল অন্য রোগীকে। এই অভিযোগকে ঘিরেই উত্তাল হাসপাতাল চত্বর। ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় বলেও অভিযোগ উঠেছে। সেই কারণেই রোগীকে ICU-এ দিতে হয় বলে অনুমান করছে পরিবারের সদস্যরা। দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার কথা তারা সুপারকে জানাবে।

যদিও হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন এই ঘটনা নিয়ে তাঁর কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভজগ এলে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। নমিতা বাগদি ও নমিতা মাজি এই দুই নাম নিয়েই যত কাণ্ড। নাম গুলিয়ে ফেলাতে হয়েছে বিপত্তি। জানা গিয়েছে, নমিতা বাগদিকে সাপে কাটলে তিনি বর্ধমান মেডিক্যালে ১৫-১৬ দিন ধরে ভর্তি ছিলেন। অন্যদিকে নমিতা মাজি ওই একও হাসপাতালে রক্তাল্পতার সমস্যা নিয়ে ভর্তি হন। একজনের রক্ত অন্য জনকে দেওয়া প্রসঙ্গে নমিতা বাগদির জা বাতাসি বাগদি অভিযোগ করে বলেন, নমিতা মাজির রক্ত তাঁদের রোগীকে দেওয়ার কারণে কাঁপুনি শুরু হয়। তাই তাঁকে আইসিইউ-তে দেওয়া হয়।

 শনিবার সকালে নমিতা মাজিকা বর্ধমান মেডিক্যালের নিউ বিল্ডিং-এর তিন তলায় ভর্তি করা হয়। তাঁর ছেলে সঞ্জিত মাজি জানান, তাঁর আমার মা অসুস্থ, রক্তের দরকার। প্রয়োজন মত রক্ত আনেন বলেও জানান। তারপরেই তিনি বলেন উপর থেকে ফোনে  জানানো হয় তাঁর আনা রক্ত তাঁর মাকে না দিয়ে অন্য রোগীকে  দেওয়া হয়েছে। ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর রিঅ্যাকশন হতে শুরু হয়। সঞ্জিত মাজি জানান ডাক্তাররা সব রকম চেষ্টাও করছেন। এই অভিযোগ ওঠার পর সুপার জানান, গাফিলতি হলে যা ব্যবস্থা নেওয়ার হবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক