চাকদহে জাল পাসপোর্ট মামলায় ইডির হানা, আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, চাকদহ : টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি। সকাল সকাল সেই বাড়িতেই হাজির ইডি আধিকারিকরা। নদিয়ার চাকদহে ইডির হানায় প্রশ্ন উঠতে শুরু করেছে, মাটির বাড়িতে কী রয়েছে? পুজো মিটতেই ফের অ্যাকশন মুডে ইডি। সপ্তাহের শুরুতেই আসরে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। সোমবার সাত সকালে নদিয়ার চাকদহে এক কাঠের মিস্ত্রির বাড়িতে হানা দিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। ওই মিস্ত্রির নাম বিপ্লব সরকার। জাল পাসপোর্ট তৈরির তদন্তে আসরে নেমেছে তদন্তকারী সংস্থা। জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে বিপ্লব সরকারের বিরুদ্ধে।

জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি বিপ্লব সরকার। সোমবার সকালে চাকদহের পরারি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। আদ্যোপান্ত সাধারণ একটা বাড়ি। নেই জাঁকজমক। নেই বিলাসিতা। সকালে সেই বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করেন ইডি আধিকারিকরা। তারপরেই বাড়িতে ঢুকে চলে তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে নথি পাসপোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখে ৩জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, বিপ্লব সরকার ও তার ভাই বিপুল সরকার ও তাদের বাবাকে আটক করা হয়েছে। বাড়িতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। তার সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্তে তল্লাশি চালিয়েছিল। তখনই বিপ্লব সরকারের নাম উঠে আসে। সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল পাসপোর্ট জালিয়াতির মামলায়। এবার আরও জোরদার হয়ে পথে নেমেছে কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা।

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা