‘চুল রঙ করে ব্র্যাড পিটকে নকল করেছেন শাহরুখ’, কিং-এর টিজার প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে

তবে কিং-এর টিজার ইন্টারনেটে যেমন আলোড়ণ তুলেছে, তেমনি চুল রূপালী বর্ণ করে সমালোচনার শিকারও হচ্ছেন শাহরুখ খান। অনেকেরই দাবি, শাহরুখ হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে নকল করতে চাইছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ তম জন্মদিনে ভক্তদের বিরাট উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রকাশ্যে এসেছে সুপারস্টারের আগামী ছবি ‘কিং’-এর টিজার। যা আগামী বছর মুক্তি পাবে। টিজারে কিং খানকে এক অনন্য রূপে দেখা গিয়েছে। যেমন লুকে আগে কখনও তাঁকে দেখা যায়নি। কিং এর চুল সাদা-পাকা ছিল। রক্তে মাখা অবতার ছিল তাঁর। যা অভিনেতার ব্লকবাস্টার হিট ‘জওয়ান’-এর কথা মনে করিয়েছে। টিজারেই স্পষ্ট, কিং সম্পূর্ণ অ্যাকশন ভিত্তিক ছবি হতে চলেছে। তবে কিং-এর টিজার ইন্টারনেটে যেমন আলোড়ণ তুলেছে, তেমনি চুল রূপালী বর্ণ করে সমালোচনার শিকারও হচ্ছেন শাহরুখ খান। অনেকেরই দাবি, শাহরুখ হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে নকল করতে চাইছেন। কিং- এ অভিনেতার লুকটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটপাড়া পুরো হামলে পড়েছে শাহরুখের নিন্দার জন্যে।

ব্র্যাড পিটের ‘এফ১’-এর সঙ্গে কিং-এর তুলনা টেনেছেন কিছু নেটিনাগরিক। এবং ইন্টারনেটের একাংশ যুক্তি দিয়েছে যে, শাহরুখ খান চুলে রূপালি কালার করে ব্র্যাড পিটকে শ্রদ্ধা জানিয়েছেন, অন্যদিকে ট্রোলাররা দাবি করেছে যে, তিনি ব্র্যাড পিটকে নকল করার চেষ্টা করেছেন। তবে বিতর্কের সময়, শাহরুখ খানের কিছু ভক্ত আরও এক ধাপ এগিয়ে বলেছেন এবং ২০১৭ সালের ছবি ‘জব হ্যারি মেট সেজাল’ থেকে শাহরুখের একটি ছবি খুঁজে বের করে দাবি করেছেন যে, শাহরুখের রূপালি রঙা ছবি বহুবছর ধরেই ট্রেন্ডিংয়ে আছে। এমনকী ‘কিং’-এর টিজারে, শাহরুখ খানকে নীল শার্টের ওপরে একটি সরিষার হলুদ জ্যাকেট পরে থাকতে দেখা গিয়েছিল। আর সেই পোশাকের সঙ্গেই অভিনেতা তাঁর রূপালি চুল এবং দুর্দান্ত লুকের প্রদর্শন করেছেন। ডান হাতের কব্জিতে ঘড়ি পরে তিনি তাঁর স্টাইলিশ লুকটির সোয়াগ বাড়িয়ে দিয়েছেন।

তবে F1-এ, ব্র্যাড পিটও একটি ডেনিম-অন-ডেনিম পোশাক পরেছিলেন এবং তার উপরে একটি ট্যান জ্যাকেট পরেছিলেন। এবং তাঁর চুলের বর্নও ছাই এবং বাদামী রঙের রঙের ছিল। শাহরুখ এবং ব্র্যাড পিটের সঙ্গে তুলনা টেনেই ট্রোলরা দাবি করেছেন যে, শাহরুখ খান ব্র্যাড পিটকে নকল করেছেন। আরেকজন লিখেছেন, “না কেউ কাউকে নকল করেনি, এটি কেবল মৌলিক স্টাইলিং সেন্স।” আর এই ব্যাপারটি এখন শাহরুখ ট্রোলার এবং ভক্তদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। ২০২৬ সালে কিং-এর মাধ্যমে শাহরুখ খান ৩ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। কিং এ অভিনেতা তাঁর পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর সঙ্গে পুনরায় মিলেছেন। কিং-এ শাহরুখ সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ও অভিনয় করবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের