৫ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা টিমের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে টিম ইন্ডিয়া দিল্লি যাবে। গতকাল ঐতিহাসিক জয়ের পর, ভারতীয় দলটি গভীর রাত পর্যন্ত উদযাপন করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেটেছে খরা। ঘুচেছে দুর্নাম। বিশ্বকাপে শাপমুক্তি হয়েছে ভারতীয় মহিলা টিম। রবিবার নাভি মুম্বইয়ের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। ২৯৮ তুলে ২৯৯ রানের টার্গেট দিয়েছিল হরমনারা লরাদের। কিন্তু ২৪৬ রানেই ম্যাচ গুটিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল অল আউট করে প্রোটিয়াদের। শেষমেষ জয়ী হয় ভারত। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, আমনজ্যোৎ কৌর, রেণুকা, জেমাইমারা। তাঁদের এই সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় শুধু ভারতীয় মেয়েদের জয়গান। আর দেশের কন্যা দের এই জয়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকাপ জেতার কিছুক্ষণের মধ্যেই তিনি একটি বিশেষ পোস্টের মাধ্যমে হরমনপ্রীতদের অভিনন্দন জানান।

এবং এক্সে লেখেন, “২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয় হয়েছে। ফাইনালে অসাধারণ দক্ষতা এবং অপরিসীম আত্মবিশ্বাসের প্রদর্শন। পুরো দল দ্বিগুণ পরিশ্রম এবং আবেগ প্রদর্শন করেছে। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত করবে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন।” এবার শোনা যাচ্ছে, এই খুশি আরও দ্বিগুণ করতে আগামী ৫ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা টিমের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন প্রথমবার মহিলা বিশ্বকাপে দেশের মাটিতে ভারতকে জিতিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সেই কন্যাদের সঙ্গে দেখা করে নিজের চোখ সার্থক করতে চলেছেন মোদি।

সূত্রের খবর, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে টিম ইন্ডিয়া দিল্লি যাবে। গতকাল ঐতিহাসিক জয়ের পর, ভারতীয় দলটি গভীর রাত পর্যন্ত উদযাপন করছেন। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) তাদের পরিবারের সঙ্গে উদযাপনকারী খেলোয়াড়দের বেশ কিছু ভিডিও এবং ছবি শেয়ার করেছে, যেখানে অঞ্জুম চোপড়া, ঝুলন গোস্বামী এবং মিতালি রাজের মতো প্রাক্তন খেলোয়াড়রাও যোগ দিয়েছিলেন। ছিলেন মহিলা দলের প্রধান কোচ অমল মজুমদারও। বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া পুরস্কার হিসেবে ৪০ কোটি নগদ অর্থ পেয়েছেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডও বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় টিমকে ৫১ কোটি টাকা নগদ অর্থ পুরস্কারের ঘোষণা করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে