বাইপাসের ধারে পাসপোর্ট দুর্নীতিচক্রের হদিশ, ইডির তল্লাশিতে কী কী উঠে এল?

পুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সপ্তাহের শুরুতেই আসরে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জাল পাসপোর্ট তৈরির তদন্তের নামল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সপ্তাহের শুরুতেই আসরে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জাল পাসপোর্ট তৈরির তদন্তের নামল ইডি। সোমবার (৩ নভেম্বর) সকালে নদিয়ার চাকদহে এক কাঠের মিস্ত্রির বাড়িতে হানা দিয়ে ৩ জনকে আটক করে ইডি। শুধু নদিয়া নয়, কলকাতায় বাইপাসের ধারেও চলছে, জাল পাসপোর্ট তৈরির চক্র! সোমবার নদিয়ার পাশাপাশি কলকাতায় বাইপাসের ধারে পাসপোর্ট সেবা কেন্দ্রের সামনেই একটি অনলাইন পাসপোর্ট আবেদন কেন্দ্রে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সংস্থার আধিকারিকরা। সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করেছেন বলে খবর।

আসলে পাসপোর্ট দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে আজাদ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের যোগসূত্র পেয়ে ছিল ইডি। অভিযোগ, আজাদ বাংলাদেশ থেকে এ দেশে এসেছিলেন এবং পাকাপাকিভাবে বাস করতে শুরু করেন। পরে তাঁর কাছ থেকে পাকিস্তানের একাধিক নথিও পাওয়া যায়। ইডি সূত্রের খবর, অভিযুক্ত আজাদ কাঁচরাপাড়ার একটি ক্যাফেতে ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ করতেন, বেতন পেতেন ১২-১৩ হাজার। শুধু পাসপোর্ট নয়, কখনও সখনও ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে অন্যান্য ভুয়ো নথি ও পরিচয়পত্র বানানোর কাজও করতেন তিনি। তাঁর মোবাইলেও এমন তথ‍্য পাওয়া গিয়েছে। অর্থাৎ তিনি ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট বানানোর চক্রের ‘মিডলম‍্যান’ হিসাবে কাজ করতেন। আর আজাদকে গ্রেফতার করতেই একের পর এক জট খুলছেন ইডি। আজ চাকদহের বাসিন্দা ইন্দু ভূষণকে গ্রেফতার করেছেন। পাশাপাশি আজ চাকদহের একটি কাঠমিস্ত্রির বাড়িতেও হানা দিয়েছেন ইডি। যার নাম বিপ্লব সরকার। জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি বিপ্লব সরকার।

সোমবার সকালে চাকদহের পরারি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। আদ্যোপান্ত সাধারণ একটা বাড়ি। নেই জাঁকজমক। নেই বিলাসিতা। সকালে সেই বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করেন ইডি আধিকারিকরা। তারপরেই বাড়িতে ঢুকে চলে তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে নথি পাসপোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখে ৩জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, বিপ্লব সরকার ও তার ভাই বিপুল সরকার ও তাদের বাবাকে আটক করা হয়েছে। বাড়িতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, নদিয়া থেকে এক জনকে কলকাতায় ইডির দফতরে নিয়ে আসা হয়েছে। গত বছরের শেষে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। যে তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন ১০ জন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে