ফের এয়ার ইন্ডিয়াতে যান্ত্রিক ত্রুটি, সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের যান্ত্রিক ত্রুটির সম্মুখীন এয়ার ইন্ডিয়ার বিমান। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI174 বিমানে সন্দেহজনক যান্ত্রিক ত্রুটির দেখা দেওয়ায় মঙ্গোলিয়ার উলানবাটোরে জরুরি অবতরণ করে। রবিবার বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী এবং ক্রু অক্ষত রয়েছেন।

বিমান সংস্থা এই খবর নিশ্চিত করেছে। এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “২ নভেম্বর সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে দিল্লি যাওয়া AI174 বিমানটি মঙ্গোলিয়ার উলানবাটরে জরুরি অবতরণ করে, কারণ বিমানের ক্রুরা পথে যান্ত্রিক সমস্যা দেখেছিল। বিমানটি উলানবাটরে নিরাপদে অবতরণ করেছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।” আরও বলা হয়, “আমরা আমাদের অংশীদারদের  সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে সকল যাত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা যায়। অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।” 

বিমান সংস্থাটি জানিয়েছে যে উলানবাটোর বিমানবন্দরে যাত্রীদের সমস্ত রকম সহায়তা প্রদান করা হচ্ছে এবং জলখাবার সরবরাহ করা হচ্ছে । প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার উপর থেকে কিছুতেই বিপদ কাটছে না। একের পর এক সমস্যা প্রকাশ্যে আসছে। এতেই অনেকে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে