নেপালের হিমালয়ের বেস ক্যাম্পে তুষারধস, মৃত ৭ পর্বতারোহী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেশকিছুদিন ধরেই নেপালের হিমালয় পর্বতমালায় তুষার ঝড়ের সম্মুখীন হচ্ছেন পর্বতারোহী। হাজারের বেশি পর্বতারোহীর আটকে থাকার খবর মিলেছিল। এবার ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। নেপালের হিমালয়ের ইয়ালুং রি পর্বতে তুষারধসে মৃত্যু হয়েছে ৭ জন পর্বতারোহীর। নেপালের আধিকারিকরা জানিয়েছেন সোমবার (৩ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সোমবার নেপালের হিমালয়ের একটি বেস ক্যাম্পে তুষারধসে কমপক্ষে সাতজন পর্বতারোহী নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। বিখ্যাত পর্বতারোহণ অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ভারী তুষারপাতের পর এই ঘটনা ঘটেছে। দোলাখা জেলার পুলিশ প্রধান জ্ঞান কুমার মাহাতোর জানিয়েছেন, পাঁচজন বিদেশী পর্বতারোহী এবং ১০ জন নেপালি গাইডের একটি দল ইয়ালুং রি শৃঙ্গের বেস ক্যাম্পে পৌঁছানোর সময় তুষারধসে আটকা পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই তুষারধসে পাঁচজন বিদেশী এবং দুইজন নেপালি নিহত হয়েছেন। নিখোঁজ চারজন ছাড়াও, দলের আরও চারজন আহত হয়েছেন।

জানানো হয়েছে, সোমবার প্রতিকূল আবহাওয়ার কারণে নিখোঁজ পর্বতারোহীদের অনুসন্ধানে বাধা সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টারগুলি ওই এলাকায় অবতরণ করতে বাধা পাওয়ার কারণে ব্যহত হয়েছে উদ্ধার অভিযান। উদ্ধারকারীদের একটি দল পায়ে হেঁটে এলাকায় যাচ্ছে এবং আজ মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে ফের অনুসন্ধান শুরু করবে। জ্ঞান কুমার মাহাতো জানিয়েছেন, পর্বতারোহীরা প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ইয়ালুং রি বেস ক্যাম্পে পৌঁছেছিলেন এবং একই জেলার ২০,৭৭৪ ফুট উঁচু ডলমা খাং শৃঙ্গে আরোহণের চেষ্টা করার আগে সেই উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার সময়ে ঘটেছে এই ঘটনা। নেপালি কর্মকর্তারা জানিয়েছেন যে গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের পর রবিবার রোদ দেখা দেয় এবং তারা অনুমান করেন যে তাপমাত্রার ওঠানামা তুষারধসের জন্য পরিস্থিতি তৈরি করতে পারে। তুষারপাতের কারণে হিমালয় পর্বতমালা জুড়ে আটকা পড়া পর্বতারোহী এবং পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। মুস্তাং জেলায় আটকা পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার