স্কুলের চার শিক্ষক নিযুক্ত BLO’র কাজে, শিঁকেয় পড়ুয়াদের ভবিষ্যৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে শুরু হয়েছে SIR -এর কাজ। ব্যতিক্রমী নয় পশ্চিমবঙ্গও। এ রাজ্যেও শুরু হয়েছে SIR। তা নিয়ে চলছে জোর চর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে SIR হবে। সেই জন্যই আজ মঙ্গলবার রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR এর কাজে নিযুক্ত হয়েছেন সরকারি কর্মচারীরা। তাঁরা BLO’র কাজ করছেন।

বহু স্কুল শিক্ষক BLO’র কাজ করছেন এবার। যদিও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে স্কুলের চাকরি সামলিয়ে BLO’র কাজ করা সম্ভব নয়। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। তাই স্কুল সামলিয়েই BLO’র কাজ করতে হচ্ছে তাঁদের। এদিকে একই স্কুলে চারজন শিক্ষক BLO’র কাজে নিযুক্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ছাত্র ছাত্রীদের পড়াশোনা। বিষয়টি ঘটেছে হাওড়ার উলুবেরিয়া ১ নম্বর ব্লকের পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গিয়েছে এই স্কুলে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত ক্লাস হয়। পড়ুয়ারা স্কুলে পড়তে আসে শিক্ষকদের ভরসায়। কিন্তু BLO দের তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে এই স্কুলের চারজনই এই কাজে নিযুক্ত। নির্বাচন কমিশন স্কুল ছেড়ে কাজের সময়ে প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম দিয়ে আসতে হবে। অথচ স্কুলও বন্ধ রাখা যাবে না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, স্কুল শিক্ষকই যদি BLO’র কাজে নিযুক্ত হয়ে যান তাহলে স্কুল চালাবে কে ? এই বিষয়ে আপাতত উত্তর নেই কারও কাছেই।

কলকাতা সহ রাজ্যের সর্বত্র BLO দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নজরুল মঞ্চে প্রথম ধাপের প্রশিক্ষণের পরেই বিক্ষোভে ফেটে পড়েছিলেন বিএলওরা। তাঁদের দাবি ছিল, একসঙ্গে দুই কাজ তাঁরা করবেন না। শিক্ষকতা করে তারপর বিএলও-র কাজ করা সম্ভব নয়। বিএলও-কাজে সময় তাঁদের অন ডিউটি দেখাতে হবে। স্কুলের ডিউটির পরে এসআইআর-র কাজ করার নির্দেশ পালন করা সম্ভব নয় বলে দাবি করেছিলেন বিএলওরা। কিন্তু আন্দোলন বিক্ষোভেও বরফ গলেনি। ফলে BLO দের কাজ করতেই হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮