বিজয়ী ভাষণে মামদানির স্মরণে জওহরলাল নেহরু, যা বললেন তিনি…

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচন হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ইতিহাস গড়ে তিনি হয়েছেন শহরের প্রথম মুসলিম মেয়র এবং এই পদে সবচেয়ে কম বয়সী ব্যক্তি। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি জয়ী হয়েছেন। ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক নেতা জোহরান মামদানি তার বিজয়ী ভাষণে উল্লেখ করেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা। নেহেরুর ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতার উদ্ধৃতি দিয়ে শুরু করেন তাঁর বিজয়ী ভাষণ।

এদিন বিজয়ী ভাষণে জোহরান তাঁর মা-বাবাকে উদ্দেশ করে বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ জোহরান মামদানি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। তাঁর মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরর কথা উল্লেখ করে বলেন ‘আজ আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি জওহরলাল নেহরুর কথা মনে করছি। ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন আমরা পুরাতন থেকে নতুনের পথে যাত্রা শুরু করি, যখন এক যুগের সমাপ্তি ঘটে সেই সঙ্গেও দীর্ঘকাল অবদমিত এক জাতির আত্মা তার উচ্চারণ খুঁজে পায়। আজ রাতে, আমরা পুরাতন থেকে নতুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি।’ সমর্থকদের সঙ্গে মিশে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মামদানি ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে নেহেরুর ঐতিহাসিক “ট্রাইস্ট উইথ ডেসটিনি” বক্তৃতা থেকে অনুপ্রেরণার কথা বলেন। 

নবনির্বাচিত মেয়র বলেন, এই বিজয় নিউ ইয়র্কের জন্য একটি নতুন যুগের প্রতীক, সাহসের সাথে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, "এটি এমন একটি যুগ হবে যেখানে নিউ ইয়র্কবাসী তাদের নেতাদের কাছ থেকে আমরা কী অর্জন করব তার একটি সাহসী দৃষ্টিভঙ্গি আশা করে, আমরা যা করার জন্য খুব ভীতু তার জন্য অজুহাতের তালিকা নয়।"  উগান্ডা-ভারতীয় বংশোদ্ভূত মামদানি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার প্রশাসন শহরের জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলাকে অগ্রাধিকার দেবে। এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে থাকবে এই শহর যে জীবনযাত্রার ব্যয় সংকট দেখেছে তা মোকাবিলা করার সবচেয়ে উচ্চাভিলাষী এজেন্ডা।"    

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের