Loading live market data...
Loading active stocks...
Connecting...

সাপের থেকেও ক্ষতিকর এই ধরনের মানুষ, এদের থেকে সর্বদা দূরে থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু মানুষ রয়েছেন যাদের মুখে মিষ্টি, কিন্তু হৃদয়ে বিষ। এরা সামনাসামনি অত্যন্ত ভাল ব্যবহার করে। পিছন থেকে ছুরি মারা এদের স্বভাব। এই সমস্ত মানুষের থেকে সাবধান হন।

আচার্য চাণক্য শুধু রাজনীতি নয়, সমাজের প্রতিটি দিক সম্পর্কে গভীর ধারণা দিয়ে গিয়েছেন। তাই তিনি সমাজকে সচেতন করে গিয়েছেন নিজের অর্থশাস্ত্র গ্রন্থের মাধ্যমে। চাণক্য বলেছেন, কিছু মানুষ বিষাক্ত সাপের থেকেও ক্ষতিকর হয়। এরা জীবনে থাকলে ছোবল মারবেই। তাই এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভাল। চানক্য নীতি অনুসারে যারা অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং স্বার্থপর, তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখা উচিত।

জীবনে যদি কখনও কঠিন সময়ও আসে, তখনও এই ধরনের মানুষের সাহায্য নেওয়া উচিত নয়। কারণ লোভ এবং ঈর্ষার কারণে এরা ক্ষতি করে। অহংকারী এবং স্বার্থপর মানুষের থেকে দূরে থাকা ভাল, এদের কখনওই বিশ্বাস করা উচিত নয়। মনে রাখবেন, এরা সামনে ভাল ব্যবহার করলেও কখনও না কখনও আপনার পেছনে সেই ছুরি মারবেই।

যারা খুব বেশি রসিকতা করে তাদের থেকেও দূরে থাকুন। এরা শুধুমাত্র নিজের প্রশংসা পাওয়ার লোভে আপনাকে সকলের সামনে অপমান করতে দু’বার ভাববে না। যারা মাঝেমধ্যেই রেগে যান তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন।  রাগ ব্যক্তিকে ভুলিয়ে দেয় ঠিক-ভুলের মধ্যে পার্থক্য করতে। এইরকম ব্যক্তি যে কোন মানুষের ক্ষতি করতে পারে।

যারা মাদকাসক্ত তাদের থেকে দূরে থাকুন। এরা নিজেদের আসক্তি মেটানোর জন্য যে কোনও কিছু করতে পারেন। এদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলা বুদ্ধিমানের কাজ। তাই এ ধরনের মানুষকে কখনও কোনও গোপন কথা বলবেন না।

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ২৮০ জন যাত্রী

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা