বিহারের এই শহরের বেহাল অবস্থা, সেতু না থাকায় নৌকা করে ভোট দিতে আসেন স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে দুই ধাপের নির্বাচনের প্রথম ধাপ ছিল আজ। ভোট দিতে যাওয়ার সময়ে যে ছবি ধরা পড়েছে তাত সত্যিই অবাক হওয়ারত মতো। ব্রিজ নেই, তাই পাটনা জেলার দানাপুর দিয়ারার স্থানীয়রা নৌকা ব্যবহার করে ভোটকেন্দ্রে পৌঁছে ভোট দিয়েছেন। এই নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

পাটনা জেলার দানাপুর দিয়ারা হল দানাপুর শহরের কাছে অবস্থিত একটি বন্যাপ্রবণ নদীমাতৃক এলাকা। সেই জায়গার বাসিন্দারা নৌকা পার করে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে দানাপুর দিয়ারার এক স্থানীয় বাসিন্দা ওই এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। কোনও সেতু নেই, তাই আমরা নৌকার জন্য অপেক্ষায়। ভোট দেওয়ার জন্য আমাদের দিয়ারা যেতে হবে। সেতুটি তৈরি হলে আমরাও ব্যবহার করতাম। নেতাদের একটি সেতু তৈরি করা উচিত।”

আরেকজন স্থানীয় বলেন, “আমরা এখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু সেতু না থাকায় আমরা জল পার হতে পারছি না। আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। অ্যাম্বুলেন্স এবং স্কুল বাসের জন্যও একটি সেতু প্রয়োজন।” দানাপুর দিয়ারা দানাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং বিজেপি এই আসনে রাম কৃপাল যাদবকে প্রার্থী করেছে। অন্যদিকে জাতীয় জনতা দল এই আসনে ঋত লাল রায়কে প্রার্থী করেছে। তবে এই এলাকায় ব্রিজ গুরুত্বপূর্ণ হওয়ার সত্বেও কেন নির্মাণ করা হয়নি এই ব্রিজ তা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন।

বিহারে কিছু আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত কমিয়ে আনা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে দুপুর ১টা পর্যন্ত ৪২.৩১ শতাংশ ভোট পড়েছে। ১৮টি জেলার মধ্যে, গোপালগঞ্জে সর্বোচ্চ ৪৬.৭৩ শতাংশ ভোট পড়েছে, এরপরই রয়েছে ৪৬.৩৭ শতাংশ এবং বেগুসরাইয়ে ৪৬.০২ শতাংশ ভোট পড়েছে। বিহারের রাজধানী পাটনায় ৩৭.৭২ শতাংশ ভোট পড়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের