বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত বাংলা ‘বাঁচাও যাত্রা’র ডাক দিলেন বামেরা। বিধানসভা ভোটের আগে ফের পথে নামছেন বামেরা। রাজনৈতিক মহল বলছে এটা বামেদের আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ওয়ার্ম আপ। এস আই আর আবহের মধ্যে বঙ্গ রাজনীতি বর্তমানে তপ্ত। বিধানসভার নির্বাচনে ২০২৬কে পাখির চোখ করে বড় কর্মসূচির ডাক দিল সিপিআইএম(CPIM)। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে সামনে রেখে ইনসাফ যাত্রার ডাক দেওয়া হয়েছিল এবার বিধানসভা নির্বাচনের আগে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিল আলিমুদ্দিন স্টিট। এই কর্মসূচিতে ভোটের আগে কোমরের জোর কতটা রয়েছে তা বুঝে নিতে ওয়ান মান্থ হিসেবেই মনে করছে সিপিএম নেতৃত্ব।

লোকসভা ভোটের আগে ‘ইনসাফ যাত্রা’ কোচবিহার থেকে শুরু করে কলকাতায়(Kolkata) শেষ হয়েছিল। ব্রিগেডে জনসমাবেশ হয়েছিল। ‘বাংলা বাঁচাও যাত্রা'(Bangla Bachao Yatra) ব্রিগেডে ঘোষণা না হলেও এবারের যাত্রা শুরু হতে চলেছে কোচবিহার থেকে ২৯ শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এই পদযাত্রা শেষ হবে। এই পদযাত্রা হবে ট্যাবেল, গাড়িতে ও পায়ে হেঁটে। বাংলা বাঁচাও যাত্রার ঘোষণা করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান প্রয়োজন ভাষা সংস্কৃতি খেলা সাহিত্য সবকিছুতে বাংলাকে বাঁচাতে হবে।

এছাড়া জল, জমি ,জঙ্গল, স্কুল, হাসপাতাল ,শিল্প সহ রাজ্যকে একাধিক বিষয়ে বাঁচাতে এই বাংলা বাঁচাও যাত্রা বলে দাবি করেছেন মোহাম্মদ সেলিম(MD.Salim)। বামেদের ডাকা এই কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা আগামী বছর বিধানসভা নির্বাচনে আগে যুবসমাজের মধ্যে কতটা প্রতিফলিত হয় সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞরা।মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। বাংলা বাঁচাও-রক্ষা থেকে শুরু করে সব কিছুকে রক্ষা করার জন্যে এই যাত্রা। দেশ বাঁচালে বাংলা বাঁচবে।মৃত মানুষের জন্য ফর্ম বিলি করা হচ্ছে।তৃণমূল নেতারা কীভাবে ফর্ম পেল?অভয়া মেয়েটির নাম তালিকায় থাকল।কেন বলছেন না ভুয়ো ভোট বাদ যাক।জল জমি জঙ্গল বাঁচাও। উত্তরবঙ্গ বাঁচাও। বাংলা বাঁচাও। সুন্দরবন থেকে পাহাড়। সব কিছু লুঠ চলছে। ভোট লুঠের মতো সব কিছু লুঠ করছে।জলাভূমি থেকে মৎস্যজীবীদের উৎখাত করা হচ্ছে। এইভাবেই আদিবাসীদের অধিকার খর্ব করা হয়েছে।নদী বাঁধ বাঁচাও বাংলা বাঁচাওছট পুজোয় নকল যমুনা ঘাট তৈরি করা হয়েছিল ফটো তোলার জন্যেচা শ্রমিক বাঁচাও – বাংলা বাঁচাওচা আমাদের প্রচুর বিদেশি মুদ্রা দিয়েছে।পরিযায়ী শ্রমিক বাঁচাও- বাংলা বাঁচাওপরিযায়ী শ্রমিকদের অধিকার রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু, পরিযায়ীরা মারা না গেলে সে বিষয়ে আমরা জানতে পারি না।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়