SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, তুলকালাম খড়দহে

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। এবারের ঘটনা খড়দহের। ২০০২ সালের তালিকায় নাম না থাকায় আতঙ্ক তৈরি হয় যুবকের মনে। তাই তিনি বিশ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যুবকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। যদিও ওই যুবক ও তাঁর পরিবারের কাছে সবরকম তথ্যপ্রমাণ রয়েছে। তারপরেও নিশ্চিন্তে থাকতে পারছেন না যুবকের পরিবার। আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন আকবর আলি নামে এক যুবক। তাঁর স্ত্রী জাহানারা বিবি জানিয়েছেন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। যদি SIR হয় তাহলে কী হবে তাই ভেবে পাচ্ছেন না তাঁরা।    

SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।  কেউ আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। SIR আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কুলপি বিধানসভার ভোলা গ্রাম পঞ্চায়েতের কালিচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সাঁইথিয়া থেকেও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ক্রমেই রাজ্যে চওড়া হচ্ছে আতঙ্কে মৃত্যুর তালিকা।

NRC আতঙ্কে আগরপাড়ার পানিহাটিতে আত্মহত্যা করেছিলেন প্রদীপ কর। তিনি লিখে গিয়েছিলেন NRC আর SIR নিয়ে আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে প্রদীপ করের নাম থাকলেও অন্য চার ভাই বোন NRC- এর আওতায় ছিল। এই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রৌঢ়কে। তাই শেষ পর্যন্ত, আত্মহননের পথই বেছে নেন তিনি।

তারপর দিনহাটার বাসিন্দা বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গত বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের খয়েরবুনি গ্রামে ক্ষিতীশ মজুমদার নামে এক ৯৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কাঁটা হয়ে ছিলেন তিনি। পুশ ব্যাকের ভয় পেতেন প্রবল। সে‘কথা বলতেনও সকলকে। প্রথমদিন থেকেই নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে ক্ষিতীশ মজুমদারের নাম ছিল না। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্প্রতি বারাকপুরেও কাকলী সরকার নামে এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা তিনি, বিয়ে হয়েছিল বারাকপুরে। তিনিও SIR নিয়ে চিন্তা করছিলেন। সেই কারণেই আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন কাকলী, এমনটাই দাবি পরিবার।  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে