তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে ফর্ম বিলি করছেন বিএলও, চাঞ্চল্য সুলতাননগরে

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও(BLO)। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর(Sultanagar) এলাকার ঘটনা। যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির।সেই সহায়তা শিবির থেকেই এনুমেশন ফ্রম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার।

মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছে।যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ(BLA)। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ। ফলে ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল।যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি বিজেপির চক্রান্তে মানুষ ভীত।মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য। সাধারণ মানুষকে সহায়তা করা হচ্ছে। কোন ফর্ম বিলি করা হয়নি। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিকে,দুয়ারে নয়, মুদির দোকানে হচ্ছে এসআইআরের ফর্ম বিলি। সামাজিক মাধ্যমের বিএলওর কীর্তি ভাইরাল।ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পাচলা ৩৬ নং বুথে। অভিযুক্ত বিএলও মোস্তাদ হোসেন, তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মুদির দোকানে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখালো BLO। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দফতরে লিখিত অভিযোগ জানাতে চলেছে বিজেপি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়