কেন্দ্রের পদ্মশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে ধাক্কা, প্রতিবাদ কবীর সুমনের

৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেইমতোই গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেইমতোই গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়। যার মধ্যে নাম ছিল ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিন্তু ৯০ বছরের এই কিংবদন্তি গায়িকাকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্ধ পরিবার ও খোদ শিল্পী। তাই ঘোষণার পরেই মঙ্গলবার রাতেই পদ্ম সম্মান ফিরিয়ে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এই ঘটনায় কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন কবীর সুমন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করেন বাংলার বিদ্দ্বজনেরা। গায়ক কবীর সুমন, সাহিত্যিক আবুল বাশার, পরিচালক-প্রযোজক সুদেষ্ণা রায় ও শিল্পী শুভাপ্রসন্ন।

এই বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী আদপে অপমান বলেই তোপ দাগেন কবীর সুমন। তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘অনেক শিল্পীই পদ্মভূষণ সম্মান পেয়েছেন। তাঁদের থেকে অনেক উপরে সন্ধ্যা মুখোপাধ্যায়। বহু কিংবদন্তি সুরকারের সুরে গান গেয়েছেন তিনি, খুব খারাপ লাগছে। হাসির ওপারে চলে গিয়েছে কেন্দ্র সরকার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল বাংলা প্রাণ। পদ্মশ্রী দিতে চেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করল কেন্দ্র সরকার। এই বয়সে সন্ধ্যাদিকে পদ্মশ্রী দেওয়া ধাক্কা একটা। খুবই খারাপ লাগছে।’ তীব্র প্রতিবাদ জানিয়েছেন, সাহিত্যিক আবুল বাশার। তিনি বলেছেন, প্রকৃত প্রতিভাকে অসম্মান জানায় কেন্দ্র। বাঙালিদের প্রতি অসম্মান, ও ঘৃণা কেন্দ্রের। বাঙালির রোম্যান্সের শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে। তাঁর সঙ্গে এমন আচরণ!’

সন্ধ্যা মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের তরফে গত মঙ্গলবারই পদ্মসম্মান ফেরানোর কথা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়। শিল্পী মঙ্গলবারই জানিয়েছেন, ‘আমার শরীরটা বেশ খারাপ। আমাকে পদ্মশ্রী নেওয়ার কথা বলা হয়েছিল, দিল্লি থেকে ফোন করা হয়েছে। আমি বলেছি না আমি পারব না এই সম্মান নিতে যেতে। তাঁরা কারণ জানতে চায়, আমি বলেছি আমার মন চাইছে না। এটা অনেক বড় অপমান আমার জন্য। এই অপমানের সম্মান আমি গ্রহণ করতে পারব না। আমি কি কাজ করেছি ওঁরা তা জানে না। আমায় চেনেও না। সঙ্গীত জগতে সম্পর্কেও ওরা অবগত নয়। তাই কিছু না জেনেই কথা বলেছে, সেটাই খারাপ লাগা। একেবারে ঘোষণার শেষ পর্যায়ে এসে আমায় ফোন করছে, এতদিন পর মনে হল ওঁদের, আমি ঠিকমত দাঁড়াতে পারি না এখন, মঞ্চে গিয়ে কীভাবে গ্রহণ করব এই সম্মান?’

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

আজ যাদবপুর 8B মোড়ে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩