মোটরসাইকেল চাইলে না দেওয়ায়, দাদার হাতে গুলিবিদ্ধ ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি,খইহাট্টা: পারিবারিক বিবাদের জেরে, দাদার হাতে গুলিবিদ্ধ ভাই। আহত ভাই জীবন দত্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ তার দাদা মদন দত্তের বিরুদ্ধে। মোটরবাইক রাখাকে কেন্দ্র করে বিবাদ হয় দুই ভাইয়ের। হঠাৎ ঘর থেকে একটি পিস্তল এনে ভাইকে গুলি করে দাদা এমনই অভিযোগ। মালদা থানার,খইহাট্টা এলাকার ঘটনা। ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত দাদা।

জীবন দত্তের মেয়ে পঞ্চমী দত্তর মুখ থেকে শোনা গেল মোটরবাইক নিয়ে জেঠু মদন দত্তের সঙ্গে ঝামেলা বাঁধে। ভাইয়ের কাছে মোটরসাইকেল চাইলে দিতে অস্বীকার করলেই বাড়ি থেকে পিস্তল নিয়ে এসে গুলি করে এবং বামদিকের গলার পাশে ঘাড়ে গুলি লাগে। জীবন দত্তের মেয়ে পঞ্চমী দত্তর আরো অভিযোগ জেঠু হামেশাই বাবাকে গালিগালাজ করে এবং হুমকি দেয়। কারণ জেঠুর মেজাজ সবসময়ই গরম হয়ে থাকত। কারণ পরপর দুইবার ডিয়ার লটারিতে ১ কোটি করে দু কোটি টাকা পেয়েছিল ।কিন্তু পুনরায় টিকিট কেটে নিঃস্ব হয়ে যায় এবং পরবর্তীতে বাবার কাছে বিভিন্ন ধরনের আবদার করতে থাকে ।বাবা জেঠুর আবদার পূরণ না করার জন্যই এই ঘটনা।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। কোথা থেকে এই বেআইনি অস্ত্র দাদা পেল তা পুলিশ তদন্ত করে দেখছে। মালদাতে এর প্রকাশ্যে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেয়াই নিয়ে আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।একাধিকবার অভিযান চালিয়ে মালদা জেলা পুলিশ বেআইনি অস্ত্র পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। আটকায় একাধিক আগ্নেয়াস্ত্র।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল