করোনার কড়াকড়ি, কেন্দ্রের চালে সুর বদল ব্রিটেনের

নিয়ম শিথিলের ভাবনা চিন্তা চলছে, জানাল ব্রিটেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও লন্ডন : করোনার বিধিনিষেধ নিয়ে দিল্লির কূটচালে চাপে ব্রিটেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ভারতীয়দের সে দেশে যাওয়ার ক্ষেত্রে নিয়ম কতটা শিথিল করা যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।

শুক্রবার সাউথ ব্লক বিজ্ঞপ্তি জারি করে জানায়,  ভারতে আসা ব্রিটিশ নাগরিকদের যাত্রার ৭২ ঘণ্টা আগে করোনার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক।  এখানেই শেষ নয়। বিমানবন্দরে অবতরণের পরেও তাদের করোনা পরীক্ষা করা হবে। কোয়ারেন্টাইনে ১০ দিন  থাকা বাধ্যতামূলক।  থাকতে ভারতে পা রাখার আট দিনের মাথায় আরও একটি করোনা পরীক্ষা করাতে হবে। এই নিয়ম আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে। নিয়মের আওতায় পড়বেন ব্রিটেনের সমস্ত নাগরিক। বিজ্ঞপ্তিতে এও বলা হয় করোনার দুটি  নেওয়া থাকলেও তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। 
সাউথ ব্লকের এই ঘোষণার পরে নড়েচড়ে বসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। বিজ্ঞপ্তি জারি করে তারা জানায় এই সিদ্ধান্তের পরেই সুর বদল ব্রিটেনের। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, ‘‘মানুষের জীবনের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই যে দেশ থেকেই নাগরিকরা আসবেন, তাঁদের কয়েকটি নির্দিষ্ট নিয়ম মানতে হবে। আগামী দিনে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে আমরা ক্রমাগত অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছি। তার মধ্যে ভারতও রয়েছে। কারও আসতে যাতে সমস্যা না হয় সে দিকে নজর রাখা হচ্ছে।’’ 
উল্লেখ করার মতো বিষয় হল, দিল্লির সঙ্গে লন্ডনের সম্পর্কি হার্দিক হলেও ব্রিটিশ সরকার যে ১৮টি দেশের নাগরিককে কোনও বিধিনিষেধ ছাড়াই  সে দেশে ঢোকার অনুমতি দিয়েছে তার মধ্যে ভারত নেই। ভারত থেকে কেউ সেখানে গেলে তাঁদের অনেক নিয়ম মানতে হচ্ছে। ব্রিটেনের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে নয়াদিল্লি। 
 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার