একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ, সম্মান রক্ষার্থে নাবালিকা মেয়েকে খুন করল বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজে সম্মান রক্ষার জন্য নিজের নাবালিকা মেয়েকে খুন করল বাবা-মা। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছেন অনেকেই। উত্তর প্রদেশের প্রয়াগরাজের কান্তি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবা-মা তাঁদের সম্মান রক্ষার্থে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, ৫ নভেম্বর সরিতা নামে পরিচিত ওই কিশোরীকে হত্যা করা হয় এবং পরের দিনই গ্রামের ঝোপের কাছে দেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ (যমুনা নগর) বিবেক যাদব এই তথ্য জানিয়েছেন। তদন্তের সময়, অভিযুক্ত রমেশ প্রথমে পুলিশকে বিভ্রান্ত করেছিল কিন্তু পরে তিনি অপরাধ স্বীকার করেন রমেশ পুলিশকে জানিয়েছে যে তাঁদের আপত্তি সত্ত্বেও গ্রামের বেশ কয়েকটি ছেলের সঙ্গে তার মেয়ের যোগাযোগ ছিল। এই কারণেই সে মেয়ের উপরে ক্ষুব্ধ ছিল।

জানা গিয়েছে মেয়ের পাড়ার ছেলেদের সঙ্গে মেশে এটাী ঐ দম্পতি মেনে নিতে পারছিলেন না। সেই রাগ থেকেই ৫ নভেম্বর রাতে, সরিতাকে ঘুমের ওষুধ খাইয়ে ওই দম্পতি মেয়েকে তাদের বাড়ি থেকে প্রায় ৭০-৮০ মিটার দূরে নিয়ে যায়। যেখানে রমেশ ধারালো অস্ত্র দিয়ে মেয়ের গলা কেটে খুন করে বলে পুলিশ জানিয়েছে। ডিসিপি জানয়েছেন, এটি সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা।” তিনি জানিয়েছেন বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তরপ্রদেশে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটে । যেখানে সন্তাদের থেকেও বাবা-মা বা পরিবারের কাছে সামাজিক সম্মানটা বেশি হয়ে ওঠে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে