​ ‘দৃশ্যম’ সিনেমা দেখে স্ত্রীকে খুন, পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, অবশেষে গ্রেফতার স্বামী

এমনকী স্ত্রীকে হত্যার পর, সে অন্য একজনকে টেক্সট মেসেজও পাঠায় যাতে মনে হয় সেই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর প্রেম চলছিল। যা কিনা হুবহু 'দৃশ্যম'-এর ছবির গল্পের পুনরুত্থান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও অজয় দেবগনের ‘দৃশ্যম’ স্টাইলে খুন। অক্টোবরে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করে, তাঁর দেহ একটি অস্থায়ী চুল্লিতে পুড়িয়ে দিয়েছিল। এরপর সে বারবার পুলিশ স্টেশনে গিয়ে হতাশার ভান করে এবং তদন্তকারীদের বিভ্রান্ত করে। এমনকী স্ত্রীকে হত্যার পর, সে অন্য একজনকে টেক্সট মেসেজও পাঠায় যাতে মনে হয় সেই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর প্রেম চলছিল। যা কিনা হুবহু ‘দৃশ্যম’-এর ছবির গল্পের পুনরুত্থান। এবং ঘটনাটি পুণের ঘটনা। তবে পুলিশ তদন্তে ব্যক্তির বিকৃত পরিকল্পনা ভেস্তে দেয়। পুলিশের কাছে ধরা পড়ার পর, সে প্রকাশ করে যে, অজয় ​​দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ ছবি দেখার পর সে স্ত্রীকে এভাবে হত্যার পরিকল্পনা করেছেন।

সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি হলেন সমীর যাদব। তার স্ত্রী, অঞ্জলি সমীর যাদব (৩৮)। যিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তাদের বিয়ে হয়েছিল ২০১৭ সালে। সমীর যাদব একজন অটোমোবাইল ডিগ্রি ধারী ছিলেন এবং একটি গ্যারেজ চালাতেন। তারা পুনের শিবানে এলাকায় থাকতেন। তাদের দুই সন্তান যথাক্রমে তৃতীয় এবং পঞ্চম শ্রেণীতে পড়ছে। জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর, সমীর যাদব তাঁর স্ত্রীকে নতুন গোডাউন দেখানোর অজুহাতে একটি ভাড়া বাড়িতে নিয়ে যান। এরপর সে সেখানে গিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর অপরাধের প্রমাণ নষ্ট করার জন্য সে একটি লোহার চুল্লি তৈরি করে স্ত্রীকে পুড়িয়ে দেন। এবং ছাই কাছের নদীতে ছড়িয়ে দেন। ঘটনার সময় তাদের সন্তানরাদীপাবলির ছুটি কাটাতে তাদের নিজ গ্রামে বেড়াতে গিয়েছিল।

এরপর তিনি পুলিশের কাছে গিয়ে দাবি করেন, তাঁর স্ত্রী নিখোঁজ। অবশ্য পুলিশ প্রাথমিকভাবে ভেবে নিয়েছিল যে, সমীর যাদব তার স্ত্রীকে বিশ্বাস করেন না। তাই তিনি তাঁকে হত্যা করেছেন। তবে, তদন্তে জানা যায়, সমীর যাদব নিজেই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন। তার পরিকল্পনাকে দৃঢ় করার জন্য তিনি তাঁর স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ প্রকাশ করতে শুরু করেন, সে অঞ্জলির ফোন ব্যবহার করে তার এক বন্ধুকে ‘আই লাভ ইউ’ বার্তা পাঠায় এবং তারপর নিজেই বার্তাটির উত্তর দেয়, যাতে তাঁর স্ত্রীর উপরেই আঙুল ওঠে। হত্যার পর, সমীর নিখোঁজ স্ত্রীর নিখোঁজ অভিযোগ দায়ের করতে থানায় যান এবং বারবার যেতে থাকেন।

পুলিশ কখন তার নিখোঁজ স্ত্রীখে খুঁজে পাবেন এবং খুনিকে খুঁজে বের করবেন, তাদের কাজের কী অগ্রগতি হচ্ছে, তা উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করেন। আর তাঁর এই উদ্বিগ্ন মনোভাবই পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। এবং পুলিশ সমীর যাদবের ধারাবাহিক জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুঙ্খানুপুঙ্খ প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে অবশেষে মামলাটি সমাধান করেছে। আর পুলিশ তাঁকে তীব্র জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে তিনি অবশেষে সবটা স্বীকার করেন এবং জানান, দৃশ্যম সিনেমা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্ত্রীকে খুন করেছেন। এরপর অভিযুক্তের বিরুদ্ধে ওয়ার্জে মালওয়াড়ি থানায় একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে