উত্তর প্রদেশে সকল স্কুল-কলেজে বাধ্যতামূলক করা হল ‘বন্দেমাতরম’

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হবে। সোমবার এই ঘোষণা করেছেন যোগী। গোরক্ষপুরে ‘একতা যাত্রা‘ এবং বন্দে মাতরম গণগান অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতির প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাবেশে ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। আমরা উত্তর প্রদেশের প্রতিটি স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এই স্তোত্র গাওয়া বাধ্যতামূলক করব।” আদিত্যনাথ সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেন।

১৫০ বছর পূর্তি হল বন্দেমাতরম গানের। ভারতের ‘জাতীয় স্তোত্র ‘ এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী স্মরণসভার উদ্বোধন করেছেন। তিনি ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন। এই কর্মসূচির মাধ্যমে চলতি বছরের ৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী স্মরণসভার আনুষ্ঠানিক সূচনা করল।

গত অক্টোবর মাসে, প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন  ‘বন্দে মাতরম‘-এর ১৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দৃষ্টিভঙ্গী শেয়ার করার জন্য। ১৮৭৫ সালের ৭ নভেম্বর অক্ষয় নবমী উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লিখেছিলেন। গানটি প্রথম সাহিত্য পত্রিকা ‘বঙ্গদর্শন‘-এ প্রকাশিত ‘আনন্দমঠ‘- উপন্যাসের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। এই গানটি স্বাধীনতা আন্দোলনের সময় একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রত্যেক বিপ্লবীর কাছে মন্ত্র হয়ে উঠেছিল বন্দেমাতরম গান। ১৯০৯ সালে ঋষি অরবিন্দ (অরবিন্দ ঘোষ নামে তখন পরিচিত) Mother, I bow to thee! শিরোনামে বন্দেমাতরম স্তোত্রটির ইংরেজি অনুবাদ করেন। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি, ভারতের গণপরিষদ এটিকে জাতীয় গান হিসেবে গ্রহণ করে। ভারতের প্রথম রাষ্ট্রপতি, রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন যে এটিকে জাতীয় সংগীত ‘জন গণ মন‘-এর মতোই সম্মান প্রদর্শন করা হবে।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর