২৫০ কোটির কেলেঙ্কারি! তিরুপতি মন্দিরে নকল ঘি বিক্রি করে দিল্লিতে গ্রেফতার ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরির জন্য ব্যবহৃত ভেজাল মিশ্রিত ঘি সরবরাহ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অজয় কুমার সুগন্ধকে। ভেজাল মামলার তদন্তে নেমেছিল বিশেষ তদন্ত দল (এসআইটি)। তাঁরাই দিল্লির ব্যবসায়ী অজয় ​​কুমার সুগন্ধকে গ্রেফতার করেছে। নকল ঘি তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সরবরাহের অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিরুপতি মন্দিরে ২৫০ কোটি টাকার ৬৮ লক্ষ কিলোগ্রাম ভেজাল ঘি সরবরাহ করা হয়েছিল। তার তদন্তে নেমেছিল সিবিআই।

ভোলে বাবা অর্গানিক ডেয়ারিতে মনোডাইগ্লিসারাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের মতো বিভিন্ন রাসায়নিক দিয়ে ঘি তৈরি করা হত।অজয় ​​কুমার সুগন্ধকে গ্রেফতারের পর সিবিআইয়ের নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দল চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। অভিযোগ, অজয় ​​কুমার ভোলেবাবা ডেয়ারির পরিচালক পমিল জৈন এবং বিপিন জৈনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে কাজ করছিল।বেসরকারি ডেয়ারির লেবেলে তিরুপতি মন্দিরে যে ঘি সরবরাহ করা হয়েছিল তাতে ভেজাল মেশানোর মূল রাসায়নিক উপাদান সরবরাহ করত ওই ব্যক্তি ।

এসআইটি কর্মকর্তাদের মতে, ওই ব্যবসায়ী প্রায় সাত বছর ধরে ভোলেবাবা ডেয়ারিতে মনোগ্লিসারাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং ইস্টার সরবরাহ করে আসছিল। এই রাসায়নিকগুলি অজয় ​​কুমারের কোম্পানির নামে কেনা হয়েছিল এবং ডেয়ারির উৎপাদনকারী সংস্থাগুলিতে পাঠানো হয়েছিল। তদন্তকারীদের অভিযোগ, খাঁটি ঘিয়ের গঠন এবং সুগন্ধ যাতে থাকে তার জন্য পাম তেলে রাসায়নিক যোগ করে তৈরি ভেজাল ঘি, বৈষ্ণবী এবং এআর ডেয়ারি ব্র্যান্ড নামে বিক্রি করা হত। পরে পবিত্র তিরুপতির লাড্ডুতে ব্যবহার করা হত।

SIT তদন্তে জানা যায় যে বিখ্যাত তিরুপতি লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘিয়ের ৯০ শতাংশেরও বেশি পাম তেল এবং রাসায়নিক ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে টিটিডি লাড্ডু তৈরিতে ভেজাল চর্বিযুক্ত ঘি ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ করেন। এই ঘটনা জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

এই মামলার তদন্তের জন্য রাজ্য আদালতের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়। তিন দিন আগে অজয় ​​কুমারকে দিল্লিতে আটক করা হয়েছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিরুপতির SIT অফিসে আনা হয়। তদন্তকারীরা রাসায়নিক সরবরাহের সঙ্গে সম্পর্কিত আর্থিক রেকর্ড পরীক্ষা করে দেখেছেন বলে জানা গিয়েছে। এরপর তাকে নেলোর এসিবি আদালতে হাজির করা হয়। ২১ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বিশেষ তদন্ত দলের (SIT) সদস্যরা এই ভেজাল চক্রের সঙ্গে জড়িত সরবরাহকারী এবং আর্থিক সহায়তাকারীদের দেশজুরে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের তদন্ত করছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই