সঙ্কটজনক ধর্মেন্দ্র, রয়েছেন ভেন্টিলেশনে, উদ্বিগ্ন ভক্তরা

গত সপ্তাহেই অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরে শোনা যায়, রুটিন চেকআপের জন্যে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর স্বাস্থ্য সঙ্কটে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে কিংবদন্তিকে। গত সপ্তাহেই অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরে শোনা যায়, রুটিন চেকআপের জন্যে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেখানে তাঁর শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়। তবে তিনি ভাল আছেন, এ কথা মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের জানিয়েছিলেন অভিনেতার স্ত্রী তথা বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতে আবারও তাঁর বিষয়ে উদ্বেগজনিত খবর পাওয়া গেল। কিংবদন্তীর একজন পারিবারিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ধর্মেন্দ্রর শরীর ভাল নেই। তাঁকে ভেন্টিলেটর লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ধর্মেন্দ্র, মাঝে মধ্যেই শরীরচর্চার ভিডিও শেয়ার করে থাকেন তিনি। যা তরুণ প্রজন্মকে উৎসাহ দেয়।

বর্তমানে অভিনেতার বয়স ৮৯ বছর।আগামী মাসেই ৯০ বছরে পদার্পণ করবেন তিনি। তার আগেই অভিনেতার লাগাতার শরীর খারাপের খবর ভক্তদের চিন্তায় ফেলে দিচ্ছে। জানা গিয়েছে, শ্বাসকষ্টের কারণে সোমবার ‘শোলে’ অভিনেতাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে তিনি ৯০ বছর বয়সী হবেন। গত ৩১ অক্টোবর, ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’-কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে তাঁর নিয়মিত মেডিকেল চেকআপে চলছে। সেদিন একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, “ধর্মেন্দ্রর বার্ধক্যজনিত কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাই তাকে কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এদিকে সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, ধর্মেন্দ্রের ছোট ছেলে অভিনেতা ববি দেওল প্রকাশ করেছিলেন যে, তার বাবা তার প্রথম স্ত্রী অর্থাৎ তাঁর মা প্রকাশ কৌরের সঙ্গে মুম্বইয়ের কাছে খান্ডালায় তাদের ফার্মহাউসে থাকেন। আর এই খবর ভাইরাল হওয়ার পরেই হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল। এর আগে, অভিনেতা তার ফিজিওথেরাপি সেশনের একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তিনি তাঁর স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি তার প্রতিশ্রুতির এক ঝলক দেখিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সুস্থ থাকার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। কাজের ক্ষেত্রে, ধর্মেন্দ্রকে পরবর্তীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতে মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে দেখা যাবে। যুদ্ধ নাটকটি সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, পিভিসির জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের