অনুমতি ছাড়া জয়া বচ্চনের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

ছেলে-বউমা, স্বামীর পর 'ব্যক্তিগত অধিকার' সংরক্ষণের জন্যে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁদের ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন তারকাদের। কেননা তারকাদের কোনও কিছুই ব্যক্তিগত থাকে না। সেই কারণে নানা সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে তারকাদের নাম, কন্ঠস্বর, পোস্টার। অথচ সে বিষয়ে ঘুনাক্ষরেও কিছু জানেন না তাঁরা। অথচ তার জন্যে বিপদে পড়তে হয় তাঁদের। আসলে সোশ্যাল মিডিয়ার দাপটে এখন অপরাধচক্র ব্যাপক সক্রিয় হয়ে উঠছে। আর সেটাই বর্তমানে তারকাদের ভাবিয়ে তুলছে। তাই ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে মরিয়া হয়ে আদালতে ছুটতে হচ্ছে তারকাদের। যাতে তাঁদের ছবি, পোস্টার, কন্ঠস্বর, আইনি অনুমতি ছাড়া আর কেউ ব্যবহার করতে না পারে!

দিন কয়েক আগে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আশা ভোঁসলে, সুনীল শেট্টি, পরিচালক প্রযোজক করণ জোহর, অক্ষয় কুমার তাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়ে ছিলেন। তাদের আগে অমিতাভ বচ্চন, তামিল সুপারস্টার কমল হাসান, রজনীকান্তরাও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আদালত দ্বারস্থ হয়েছেন। আদালত তাদের পক্ষেই সর্বদা রায় দিয়েছে। ছেলে-বউমা, স্বামীর পর ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনও। আর দিল্লি হাইকোর্ট তাঁর পক্ষেই রায় দিয়েছে। দিল্লি হাইকোর্ট অনুমতি ছাড়া জয়া বচ্চনের ছবি বা ব্যক্তিগত তথ্য ব্যবহার নিষিদ্ধ করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে।

তবে বিচারপতি মনমিত প্রীতম অরোরার নেতৃত্বাধীন বেঞ্চ, সিনেমার পোস্টারে জয়া বচ্চনের ছবি ব্যবহারে কোনও অস্বীকৃ তি জানাননি। উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট অভিষেক বচ্চনের আবেদনের শুনানিকালে বলেছিল, কোনও ব্যক্তির ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত কোনও প্রতীক ব্যবহার অপরাধ এবং এটি তার মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকেও প্রভাবিত করে। পাশাপাশি হাইকোর্টের অনুমতি ছাড়া অভিষেক বচ্চনের ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত কিছু অপ্রাসঙ্গিক URL-ও (ওয়েব লিঙ্ক) অপসারণের নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেকের মতো প্রযুক্তি ব্যবহার করে তার নাম এবং ছবির অপব্যবহার কেবল আর্থিক ক্ষতিই করছে না বরং তার সুনাম, মর্যাদা এবং সদিচ্ছারও ক্ষতি করছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের