বার্সেলোনায় ফিরছেন মেসি? ক্যাম্প ন্যুতে গিয়ে বড় ইঙ্গিত আর্জেন্টিনার কিংবদন্তির

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল জগতের রাজা মেসি। কোথায় যাচ্ছেন কি করছেন তাঁর প্রতিটি পদক্ষেপই থাকে সকলের নজরে। এবার বার্সেলোনা সমর্থকদের জন্য রয়েছে বড় চমক। সোমবার ক্যাম্প ন্যু পরিদর্শন করে ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে ছবি সহ একটি ভিডিও শেয়ার করেছেন। বার্সেলোনায় ফেরার বার্তা দিলেন ক্রিকেট মহাতারকার। এই চর্চা চলছে।

ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরে এসেছি যে জায়গাকে আমি হৃদয় থেকে মিস করি। এমন একটি জায়গায় যেখানে আমি অত্যন্ত খুশি ছিলাম, যেখানে আপনারা আমাকে বিশ্বের হাজার গুণ সুখী ব্যক্তি বলে অনুভব করিয়েছন। আমি আশা করি একদিন আমি ফিরে আসতে পারব, এবং কেবল একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, যেমনটি আমি কখনও করতে পারিনি।”

ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কারণে, লিওনেল মেসি এফসি বার্সেলোনার  সঙ্গে দুই দশকেরও বেশি সময় কাটানোর পর ২০২১ সালে ক্লাব ছাড়তে বাধ্য হন। তিনি ব্লাউগ্রানার জার্সিতে ৮৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৭০৯টি গোল করেছেন। তিনি প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলেছিলেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান যেখানে তিনি বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে  খেলেন। অন্যদিকে, বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা নতুন সংস্কারকৃত স্পটিফাই ক্যাম্প ন্যু-এর উদ্বোধন উপলক্ষে লিওনেল মেসির জন্য একটি শ্রদ্ধা  ম্যাচ আয়োজনের প্রস্তাব করেছেন। স্টেডিয়ামে দলের উন্মুক্ত প্রশিক্ষণ অধিবেশনের পরপরই এই ঘোষণা করা হয়েছে। লাপোর্তা বলেন, “লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন ক্যাম্প ন্যু উদ্বোধন করাটা দারুণ হবে।”

২০০৪ সালে ১৮ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম দল হিসেবে অভিষেক করেন মেসি এবং ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন। ক্যাম্প ন্যুতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি ১০টি লা লিগা শিরোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৭টি কোপা দেল রে, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি উয়েফা সুপার কাপ জিতেছেন।

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত