দিল্লির লালকেল্লায় শক্তিশালী গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে পর পর বেশ কয়েকটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে লাল সঙ্কেত জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।

পুরনো দিল্লির অন্যতম দর্শনীয় স্থান হল লালকেল্লা। মোঘল সাম্রাজ্যের স্থাপত্য চাক্ষুস করতে বহু মানুষ ও পর্যটক হাজির হন লালকেল্লায়। এদিন বিকেলেও লালকেল্লার কাছে ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধে ৬টা বেজে ৫২ মিনিট নাগাদ আচমকাই লালকেল্লার কাছে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় রাখা পর পর দুটি গাড়িতে জোড়া বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনের গোলা ছুটে গিয়ে আরও একাধিক গাড়িতে আঘাত হানে। রাস্তার উপরেই জ্বলতে থাকে একের পর এক গাড়ি।

বিস্ফোরণের শব্দ শুনেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা। জঙ্গি হামলা ভেবে অনেকেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে নেওয়া হয়। ডেকে পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। জঙ্গি হামলার আশঙ্কায় গোটা রাজধানী জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে