বিহারে ভোটের শেষ দিনে প্রশান্ত কিশোরের অফিসে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে শেষ দফার ভোটে অগ্নিসংযোগ পটনায়। পটনার পাটলিপুত্র কলোনি গোলামবার জন সুরাজের অফিসে হঠাৎই আগুন লেগে যায়। খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে বেশ কিছু সংখ্যক বাইক পুড়ে যায়। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। সাধারণ মানুষই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলে। তবে শেশ পাওয়া খবর পর্যন্ত দমকলবাহিনী এসে ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

দ্বিতীয় তথা শেষ দফায় ২০ জেলার ১২২ আসনে ইভিএমে বন্দি হয়েছে ১,৩০২ প্রার্থীর ভাগ্য। ভাগ্যপরীক্ষায় নামা ১৩০২ প্রার্থীর মধ্যে ১৩৬ জনই মহিলা। অর্থাৎ মোট প্রার্থীর ১০ শতাংশই অর্ধেক আকাশের মালিক। মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৯৫ লক্ষ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ। প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা ৭ লক্ষের সামান্য বেশি। সিংহভাগেরই বয়স ৩০ থেকে ৬০ বছর। মোট ৪৫ হাজার ৩৯৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।

এই বছর জন সুরাজ পার্টির হয়ে লড়ে তো বটেই, সম্পূর্ণ ভিন্ন আরও একটি কারণে শিরোনামে এসেছিলেন প্রশান্ত কিশোর।  প্রাক্তন ভোটকুশলীর নাম বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও ছিল। তৎক্ষণাৎ তাঁকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসাবে কাজ করেছিলেন প্রশান্ত এবং তাঁর সংস্থা আইপ্যাক। পরবর্তী সময় নতুন দল গড়ে বিহারে রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন তিনি। এখন তিনি সম্পূর্ণ নতুন অবতারে আবির্ভূত হয়েছেন।

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩