প্রথম ভোটে ডাহা ফেল প্রশান্ত কিশোর, বিহারে কিংমেকার হওয়ার স্বপ্ন অধরাই জন সুরাজ প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা থেকে শুরু করে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন দখলে ‘বিশেষ ভূমিকা’ রেখেছিলেন তিনি। নিজেকে ‘বিহারের মসিহা’ ভাবাও শুরু করেছিলেন। কিন্তু বুথফেরত সমীক্ষা বলছে, পাটলিপুত্রের কুর্সি দখলের ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল হওয়া হচ্ছে না পিকে’র। বিহারে ক্ষমতা দখলের ক্ষেত্রে ‘কিং-মেকার’ হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে প্রাক্তন ভোট কুশলীর। তাঁর নিজের হাতে গড়া দল জন সুরাজ প্রথম ভোটে লড়তে নেমে বিহারে ‘ডাহা ফেল’ করতে চলেছে। সর্বাধিক ৫ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রশান্ত কিশোরকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরেই বিভিন্ন সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়। যদিও বুথফেরত সমীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বহু ক্ষেত্রেই বুথফেরত সমীক্ষায় প্রকাশিত ফলাফল মুখ থুবড়ে পড়েছে। তার জলজ্যান্ত প্রমাণ গত বছরের লোকসভা ভোট। যদিও বিজেপি পন্থী গদি মিডিয়ার তরফে প্রত্যেক ভোট শেষেই এনডিএ’র জয়-জয়কার ঘোষণা করা হয় বুথফেরত সমীক্ষায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

বিজেপি-পন্থী হিসাবে পরিচিত ‘দৈনিক ভাস্কর’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে ১৪৫ থেকে ১৬০টি আসন জিতে সরকার গঠন করছে এনডিএ। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৭৩ থেকে ৯১ আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে যেতে পারে ০-৩ আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ৫-৭ আসনে।

‘জেভিসি’ নামে অন্য সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, ১৩৫ থেকে ১৫০ আসনে জয় পেতে চলেছে এনডিএ। উল্টোদিকে মহাজোট পেতে পারে ৮৮ থেকে ১০৩ আসন। জন সুরাজের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। অন্যান্যরা পেতে পারে ৩-৬ আসন।

‘চাণক্য স্ট্র্যাটেজিস’ –এর সমীক্ষা বলছে, এনডিএ জিততে পারে ১৩০ থেকে ১৩৮ আসন। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট জয়ী হতে পারে ১০০ থেকে ১০৮ আসনে। খালি হাতে ফিরবে প্রশান্ত কিশোরের দল। তিন থেকে ৫ আসন জিততে পারে অন্যান্যরা।

‘ম্যাট্রিজ’-এর সমীক্ষা অনুযায়ী, এনডিএ জিততে চলেছে ১৪৭ থেকে ১৬৭ আসনে। মহাজোটের দখলে যেতে পারে ৭০ থেকে ৯০ আসন। প্রশান্ত কিশোরের দল সর্বাধিক পেতে পারে দুটি আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ২-৮ আসনে।

‘পি-মার্ক’ বলছে, ১৪২ থেকে ১৬২টি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ৮০ থেকে ৯৮ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তেজস্বী যাদবের মহাজোটকে। প্রশান্ত কিশোরের জন সুরাজ জিততে আরে ১-৪ আসনে। নির্দল ও অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন।

সমীক্ষক সংস্থা ‘পিপলস ইনসাইট’ তাদের বুথফেরত সমীক্ষায় জানিয়েছে ১৩৩ থেকে ১৪৮ আসনে জিতে ফের পাটলিপুত্রের কুর্সিতে ফিরছে নীতীশ কুমারের এনডিএ। ৮৭ থেকে ১০২টি আসন নিয়ে ফের বিরোধী দলের জন্য নির্ধারিত বেঞ্চেই বসতে হবে মহাজোটকে। প্রশান্ত কিশোরের দল জন সুরাজ জয়ী হতে পারে ০-২ আসনে। আর নির্দল ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৩-৬টি আসন।

‘পিপলস পালস’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ‘১৩৩ থেকে ১৫৯টি আসন জিততে চলেছে এনডিএ। ৭৫ থেকে ১০১ আসনে জিততে পারে মহাজোট। ০ থেকে ৫টি আসনে জিততে পারে জন সুরাজ। ২ থেকে ৮টি আসনে জিততে পারেন অন্যান্যরা।

 

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প