Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাড়িতেই অজ্ঞান, হাসপাতালে ভর্তি গোবিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ভর্তি গোবিন্দা। মঙ্গলবার রাতে অজ্ঞান হয়ে পড়ার পর অভিনেতা গোবিন্দাকে জুহুর   ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬১ বছর বয়সী এই অভিনেতা মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই অজ্ঞান হয়ে পড়েন বলেই জানিয়েছেন তার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দাল ।

জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে টেলিফোনে চিকিৎসকের পরামর্শের পর অভিনেতাকে প্রাথমিকভাভবে ওষুধ দেওয়া হয়েছিল। বিন্দাল জানিয়েছেন, “ডাক্তারের সাথে পরামর্শ করার পর তাকে ওষুধ দেওয়া হয়েছিল এবং রাত ১ টায় জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।” তবে গোবিন্দার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানাননি বিন্দাল। তবে তিনি বলেছেন, গোবিন্দার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে রিপোর্ট এলে বাকি সব তথ্য জানা যাবে। অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গি য়েছে।  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে যাওয়ার একদিন পরই গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হল।

এক বছরের মধ্যে এটি দ্বিতীয়বার গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গত বছর, অক্টোবরে, গোবিন্দা তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে ভুলভাবে গুলি চালানোর ফলে তাঁর পায়ে গুলি লেগেছিল। হাঁটুর নীচে ক্ষত নিয়ে অভিনেতাকে দ্রুত জুহুর তার বাড়ির কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়। এক ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হয়। ঘটনার তিন দিন পর গোবিন্দকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

১৯৮০ এবং ১৯৯০ এর দশকের শেষের দিকে ইলজাম (১৯৮৬), লাভ ৮৬ (১৯৮৬) এবং ইশক মে জিনা ইশক মে মারনা (১৯৯৪) এর মতো চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেতা খ্যাতি অর্জন করেন। ডেভিড ধাওয়ানের মতো পরিচালকদের সঙ্গে তাঁর সহযোগিতায় কুলি নম্বর ১, হিরো নম্বর ১, রাজা বাবু এবং পার্টনারের মতো হিট ছবি তৈরি হয়। কমেডির বাইরে, গোবিন্দ আরও গুরুতর বা নাটকীয় চরিত্রে স্মরণীয় অভিনয় করেছেন, তার ৩ দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন। তার শেষ ছবি ছিল রঙ্গিলা রাজা, যা ২০১৯ সালে মুক্তি পায়।

 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর