দিল্লিতে ফের বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ফের বিস্ফোরণ। লালকেল্লা চত্বরের পর এবার মহিপালপুর। মহিপালপুরের এক হোটেলের সামনে বিস্ফোরণ। সকাল ৯:১৮ মিনিটে দমকলের কাছে ফোন যায়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। মহিপালপুরের র‍্যাডিসন হোটেলের সামনে বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশের একটি দল ইতিমধ্যেই বিস্ফোরণস্থলে পৌঁছেছে।  ছুটে গিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে আচমকা বিকট শব্দে আত্যঙ্কিত হয়ে পরেন এলাকাবাসী। সোমবারের ঘটনার পর এমনিতেই মানুষ সন্ত্রস্ত হয়ে রয়েছে। সূত্রের খবর, তেমন সন্দেহজনক কিছু মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক, উদ্বেগের কোনও কারণ নেই বলেই খবর। তবু সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 

সোমবার ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে আত্মঘাতী হামলা হয়। বিস্ফোরণের জেরে লাল কেল্লার কাছে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যক্সায়। গুরুতর জখম হন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই I 20 গাড়িটি তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে ছিল পুলওয়ামার বাসিন্দা পেশায় চিকিৎসক উমর নবি। সেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটে। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈশ-ই-মহম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। 

তদন্তকারীদের মতে, মূল পরিকল্পনা ছিল এই বছরের অগস্টে হামলা চালানো। কিন্তু বেশ কিছু কারণে তা সম্ভব হয়নি। বদলে বেছে নেওয়া হয় অন্য একটি তারিখ। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী, তাই ওই দিনটিকেই বেছে নেওয়া হয়। ৬ ডিসেম্বর দিল্লির ছয়টি স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভুটান সফরের সময়ই জানান অপরাধীদের ছাড়া হবে না। শিকড় পর্যন্ত গিয়ে সন্ত্রাস নির্মূল করা হবে।

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার